Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ, ভিডিও বানাতে গিয়ে তলিয়ে গেল যুবক, উদ্ধার ১  

দ্য ওয়াল ব্যুরো: ভিডিও বানানোর জন্য দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার পরিকল্পনা ছিল পাঁচ বন্ধুর। ঝাঁপ দিয়েও ছিল দু’জন। কিন্তু তারপরেই তলিয়ে গেল এক যুবক। অন্যজনকে অবশ্য উদ্ধার করা গিয়েছে। কীভাবে দ্বিতীয় হুগলি সেতুর মতো সুরক্ষিত

দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ, ভিডিও বানাতে গিয়ে তলিয়ে গেল যুবক, উদ্ধার ১  

শেষ আপডেট: 8 February 2021 08:42

দ্য ওয়াল ব্যুরো: ভিডিও বানানোর জন্য দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার পরিকল্পনা ছিল পাঁচ বন্ধুর। ঝাঁপ দিয়েও ছিল দু’জন। কিন্তু তারপরেই তলিয়ে গেল এক যুবক। অন্যজনকে অবশ্য উদ্ধার করা গিয়েছে। কীভাবে দ্বিতীয় হুগলি সেতুর মতো সুরক্ষিত জায়গা থেকে তারা ঝাঁপ দিল সেটা ভেবেই অবাক হচ্ছে সবাই। জানা গিয়েছে, পাঁচ বন্ধুই তিলজলার বাসিন্দা। গঙ্গায় ঝাঁপ দেওয়ার ভিডিও বানানোর পরিকল্পনা করে রবিবার বাইকে করে দ্বিতীয় হুগলি সেতুতে পৌঁছয় তারা। প্রথমে পাঁচজন মিলে সেলফি তোলে। তারপরে মোবাইলে ভিডিও ক্যামেরা অন করে সেতুর উপর থেকে গঙ্গায় ঝাঁপ দেয় দু’জন। বাকি তিনজন ব্রিজের উপর থেকে ভিডিও করছিল বলে জানা গিয়েছে। ঝাঁপ দেওয়ার পরেই হয় বিপত্তি। এক যুবক জলে পড়ে তলিয়ে যায়। আর একজনও ডুবে যাচ্ছিল। কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনা দেখে বাকিরা আর ঝাঁপ দেয়নি। তারপরেই বিষয়টি জানাজানি হয়ে যায়। খবর দেওয়া হয় যুবকদের বাড়িতে। এমন ঘটনায় শিউড়ে উঠছেন পরিবারের লোকেরা। পাঁচজনই সাঁতার জানত বলে খবর। কিন্তু তাই বলে গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছে তারা, সেটা বাড়ির লোকেরা জানতেন না বলেই খবর। তারপরেও অবশ্য উঠছে প্রশ্ন। দ্বিতীয় হুগলি সেতুর উপরে যথেষ্ট নজরদারি থাকে। কিন্তু তারপরেও কীভাবে তারা সেখানে গিয়ে ঝাঁপ দিল তা খতিয়ে দেখা হচ্ছে। সেতুর উপরে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। শুধুই ভিডিও বানানো, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। তলিয়ে যাওয়া যুবকের খোঁজ চলছে। কিন্তু তার বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে পুলিশ।

```