Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

মা উড়ালপুল থেকে নীচে পড়লেন বাইক আরোহী, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

দ্য ওয়াল ব্যুরো: ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। বেপরোয়া গাড়ির ধাক্কায় চলে গেল তরতাজা প্রাণ। উড়ালপুলের উপর থেকে বাইকসমেত ছিটকে নীচে পড়ে মৃত্যু হল বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে মা উড়ালপুল-আচার্য জগদীশ চন্দ্র বসু রোড কানেক্টরের কাছে। শনিবার রাত ১০টা ন

মা উড়ালপুল থেকে নীচে পড়লেন বাইক আরোহী, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

শেষ আপডেট: 8 December 2019 07:40

দ্য ওয়াল ব্যুরো: ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। বেপরোয়া গাড়ির ধাক্কায় চলে গেল তরতাজা প্রাণ। উড়ালপুলের উপর থেকে বাইকসমেত ছিটকে নীচে পড়ে মৃত্যু হল বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে মা উড়ালপুল-আচার্য জগদীশ চন্দ্র বসু রোড কানেক্টরের কাছে। শনিবার রাত ১০টা নাগাদ মা উড়ালপুলের উপর থেকে তীব্র গতিতে একটা বাইক নীচে এসে পড়ে। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত লোকেরা ছুটে যান। গিয়ে দেখেন মাথায় হেলমেট থাকা সত্ত্বেও রক্তে ভেসে যাচ্ছে চারদিক। তাঁকে তখনই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, উড়ালপুলের উপরে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবকের বাইকে পিছন থেকে একটা গাড়ি ধাক্কা মারে। তিনি টাল সামলাতে না পেরে ব্রিজের উপর থেকে নীচে পড়ে যান। বাইকও বেশ জোরেই চলছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম কমলেশ সিং। তাঁর বাড়ি খিদিরপুর এলাকায়। বাইপাসের ধারে একটি হোটেলে কাজ করতেন তিনি। শনিবার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন কমলেশ। তখনই এই দুর্ঘটনা হয়। যে গাড়িটি তাঁকে ধাক্কা মেরেছে তার খোঁজ এখনও পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কিছুদিন আগে হায়দরাবাদের গাচিবওলিতে নতুন তৈরি হওয়া একটি উড়ালপুলে ১০৪ কিলোমিটার গতিবেগে যাওয়া একটি ফোক্সওয়াগন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের রেলিং টপকে পড়ে যায় নীচে। এই দুর্ঘটনায় মৃত্যু হয় এক মহিলার। গাড়ির চালক ও গাড়িতে থাকা আরও দু'জন আহত হন।

```