Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের কলকাতার নামী স্কুলে নার্সারির ছাত্রীকে যৌন নিগ্রহ, অভিযুক্ত উঁচু ক্লাসের ছাত্রীরা

দ্য ওয়াল ব্যুরো: ফের নাবালিকা ছাত্রীর যৌন নিগ্রহ। ফের কলকাতার নামী ইংরাজি মাধ্যম স্কুল। নার্সারির ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনার অভিযোগে এ বার কাঠগড়ায় খিদিরপুরের একটি স্কুল। অভিযোগ, নার্সারির এক ছাত্রীকে যৌন হেনস্থা করা হয়েছে। ওই ছাত্রীটি আপা

ফের কলকাতার নামী স্কুলে নার্সারির ছাত্রীকে যৌন নিগ্রহ, অভিযুক্ত উঁচু ক্লাসের ছাত্রীরা

শেষ আপডেট: 21 August 2019 14:27

দ্য ওয়াল ব্যুরো: ফের নাবালিকা ছাত্রীর যৌন নিগ্রহ। ফের কলকাতার নামী ইংরাজি মাধ্যম স্কুল। নার্সারির ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনার অভিযোগে এ বার কাঠগড়ায় খিদিরপুরের একটি স্কুল। অভিযোগ, নার্সারির এক ছাত্রীকে যৌন হেনস্থা করা হয়েছে। ওই ছাত্রীটি আপাতত ভর্তি রয়েছে ইকবালপুরের একটি নার্সিংহোমে। স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ না করায় বুধবার স্কুলের বাইরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। অভিযোগ, গত সোমবার ওই ছাত্রীকে স্কুলের শৌচাগারে যৌন নিগ্রহ করা হয়। সে তার বাবা-মাকে জানিয়েছে, তিনজন উঁচু ক্লাসের ছাত্রী ওই ঘটনা ঘটিয়েছে। তাদের মধ্যে একজন ক্লাস নাইনের পড়ুয়া। বাকি দু’জনকে চিহ্নিত  এই কথা জানার পরেই ছাত্রীর বাবা-মা অন্যান্য অভিভাবকদের গোটা ব্যাপারটা জানান। তাঁরা জানান স্কুল কর্তৃপক্ষকে। কিন্তু কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ অভিভাবকদের একাংশের। এ দিন স্কুলের বাইরে ব্যাপক বিক্ষোভ দেখান অভিভাবকরা। একবালপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিগৃহিত ছাত্রীর বাবা-মা জানিয়েছেন, মেয়েটা ভয়ে সিঁটিয়ে রয়েছে। স্কুলের নাম শুনলেই কেঁদে উঠছে। যদিও পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর পরিবার এখনও কোনও লিখিত অভিযোগ থানায় জানায়নি। অভিযোগ করলে পুলিশ তদন্ত করবে। স্কুলের বাইরে যাতে কোনও অরীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বযাপারেও সজাগ পুলিশ। স্কুলের গেটে বসানো হয়েছে পিকেট। কলকাতার বেসরকারি স্কুলগুলির ভিতর পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে বারবার  প্রশ্ন উঠেছে। যৌন নিগ্রহ থেকে ছাত্রীর আত্মহত্যা- গত এক বছরে এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। দু’মাস আগে রানিকুঠির জিডি বিড়লা স্কুলের ছাত্রী কৃত্তিকা পালের আত্মহত্যার পর হাইকোর্ট পর্যন্ত নির্দেশ দিয়েছিল সমস্ত স্কুলের নিরাপত্তাকে আটোসাঁটো করার। শিক্ষামহলের অনেকের মতে, এই সমস্ত স্কুলগুলি প্রচুর টাকা মাইনে নেয়। তবু পরিকাঠামো নিয়ে কোনও হেলদোল নেই। একটা করে ঘটনা ঘটে। একটু করে হাওয়া গ্রম হয়। তারপর আবার যে কে সেই।

```