Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এনআরএসে ফের করোনা আতঙ্ক, বেবি নার্সারির নার্সের রিপোর্ট এল পজিটিভ

দ্য ওয়াল ব্যুরো: ফের কোভিড আতঙ্ক নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। বেবি নার্সারিতে কর্মরত এক নার্সের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে বলে জানা গিয়েছে। তারপরই হাসপাতাল কর্তৃপক্ষ সংস্পর্শে আসাদের তালিকা করতে শুরু করেছে। কাদেরকে কোয়ারেন

এনআরএসে ফের করোনা আতঙ্ক, বেবি নার্সারির নার্সের রিপোর্ট এল পজিটিভ

শেষ আপডেট: 11 May 2020 08:12

দ্য ওয়াল ব্যুরো: ফের কোভিড আতঙ্ক নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। বেবি নার্সারিতে কর্মরত এক নার্সের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে বলে জানা গিয়েছে। তারপরই হাসপাতাল কর্তৃপক্ষ সংস্পর্শে আসাদের তালিকা করতে শুরু করেছে। কাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে তার তালিকা তৈরির কাজ চলছে বলে জানা গিয়েছে। যদিও এ ব্যাপারে স্বাস্থ্য ভবন এখনও কিছু বলেনি। বেবি নার্সারি বিভাগ মানে শিশুদের চিকিৎসা হয়। ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে চিকিৎসাধীন শিশুদের মধ্যেও। যা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে হাসপাতালের কর্তাদের মধ্যে। গত কয়েকদিন ধরেই ওই নার্সের শরীরে কোভিডের উপসর্গ দেখা যাচ্ছিল। তারপর তাঁকে কোয়ারেন্টাইনে পাঠানোর নির্দেশ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। লালারসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় পরীক্ষার জন্য। তাতে রিপোর্ট এসেছে পজিটিভ। গত ২ মে এনআরএসে চিকিৎসাধীন ছ'জন প্রসূতি ও এক চিকিৎসকের শরীরে কোভিড সংক্রমণ মিলেছিল। এক রোগীর মৃত্যুর পর রিপোর্ট আসে পজিটিভ। ওই ঘটনার পর প্রসূতি বিভাগের একটি অংশ সিল করে দেওয়া হয়। এবার করোনাভাইরাসের থাবা বেবি নার্সারি বিভাগে। এপ্রিলের শুরুর দিকে প্রথম এনআরএস হাসপাতালে করোনা আতঙ্ক তৈরি হয়েছিল। ভর্তি থাকা এক রোগীর শরীরে কোভিডের সংক্রমণ মেলে। সেই সময়ে চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ-সহ প্রায় ৩০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। যদিও তাঁদের প্রত্যেকেরই রিপোর্ট সেই সময়ে নেগেটিভ এসেছিল। এর আগে একের পর এক সংক্রামিতের খোঁজ মেলায় হাওড়া হাসপাতাল বন্ধ করে দিতে হয়েছিল। করোনার প্রভাব পড়েছিল আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালেও। সম্প্রতি পিয়ারলেস হাসপাতাল করোনা আতঙ্কে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। একই ভাবে গত সপ্তাহে করোনা সংক্রমণে আংশিক বন্ধ হয়েছে যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতাল।

```