Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মহিলা চিকিৎসককে 'মার', রোগী মৃত্যু ঘিরে তুলকালাম এনআরএসে

দ্য ওয়াল ব্যুরো: রোগী মৃত্যু ঘিরে উত্তপ্ত এনআরএস হাসপাতাল। রবিবার সকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত এক রোগীকে ভর্তি করা হয় নীল রতন সরকার হাসপাতালের জরুরি বিভাগে। পরবর্তী সময়ে মৃত্যু হয় ওই রোগীর। আর এর পরেই ডাক্তারদের উপর চড়াও হন মৃতের আত্মীয়-প

মহিলা চিকিৎসককে 'মার', রোগী মৃত্যু ঘিরে তুলকালাম এনআরএসে

শেষ আপডেট: 26 August 2018 10:00

দ্য ওয়াল ব্যুরো: রোগী মৃত্যু ঘিরে উত্তপ্ত এনআরএস হাসপাতাল। রবিবার সকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত এক রোগীকে ভর্তি করা হয় নীল রতন সরকার হাসপাতালের জরুরি বিভাগে। পরবর্তী সময়ে মৃত্যু হয় ওই রোগীর। আর এর পরেই ডাক্তারদের উপর চড়াও হন মৃতের আত্মীয়-পরিজন। তাঁদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে রোগীর। পাল্টা অভিযোগ করেছেন চিকিৎসকরাও। তাঁদের অভিযোগ, বেধড়ক মারধর করা হয়েছে তাঁদের। এমনকী বাদ যাননি এক মহিলা চিকিৎসকও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে চারটি থানার বিশাল পুলিশবাহিনী। সূত্রের খবর, লালবাজার থেকে আরও ফোর্স আনা হচ্ছে। উন্মত্ত জনতার হাত থেকে বাঁচতে জরুরি বিভাগের গেট বন্ধ করে দেন চিকিৎসকরা। এর মধ্যেই হাসপাতালে এসে পৌঁছন এক রোগী। গুরুতর ভাবে আহত হয়েছেন তিনি। মাথা ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণও হচ্ছে তাঁর। কিন্তু প্রাথমিক ভাবে তাঁর কোনও চিকিৎসা শুরু হয়নি। এরপর ওই রোগীকে নিয়ে হাসপাতালের সামনে পথ অবরোধ করতে যান তাঁর পরিজনরা। সেই সময় পুলিশের হস্তক্ষেপে ওই যুবককে জরুরি বিভাগের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু জরুরি বিভাগের সামনে উপস্থিত অন্যান্য রোগীর আত্মীয়রা জানাচ্ছেন ওই একজনকেই কেবল ভিতরে যেতে দেওয়া হয়েছে। বাকি রোগীদের ভর্তি নিচ্ছে না হাসপাতাল। এক ব্যক্তি অভিযোগ করেছেন, "পুলিশ কেবল দাঁড়িয়ে আছে। কিছুই করছে না। জরুরি বিভাগের ভিতরে যেতে চাইলে বলছে ডাক্তার নেই। ভিতরে যাওয়া যাবে না।" The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন

```