Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউটাউনে আক্রান্ত সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক, বেধড়ক মারধর স্ত্রী-ছেলেকেও

দ্য ওয়াল ব্যুরো: নিউটাউনের আবাসনে সপরিবার আক্রান্ত সেন্ট জেভিয়ার্স কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক অঙ্কুর রায়। অভিযোগের তির তাঁরই প্রতিবেশী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মেহেদি হোসেনের বিরুদ্ধে। অঙ্কুর বাবুর অভিযোগ, লোহার রড দিয়ে তাঁকে এব

নিউটাউনে আক্রান্ত সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক, বেধড়ক মারধর স্ত্রী-ছেলেকেও

শেষ আপডেট: 20 November 2020 12:09

দ্য ওয়াল ব্যুরো: নিউটাউনের আবাসনে সপরিবার আক্রান্ত সেন্ট জেভিয়ার্স কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক অঙ্কুর রায়। অভিযোগের তির তাঁরই প্রতিবেশী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মেহেদি হোসেনের বিরুদ্ধে। অঙ্কুর বাবুর অভিযোগ, লোহার রড দিয়ে তাঁকে এবং তাঁর স্ত্রী ও ছেলেকে বেধড়ক মারধর করা হয়েছে। এই ঘটনায় নিউটাউন থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হননি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে এমনটা ঘটেছে তা সঠিক ভাবে জানা যায়নি। তবে পুরনো কোনও আক্রোশের জেরেই এমনটা হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর অনুমান করছে পুলিশ। অধ্যাপক অঙ্কুর রায়ের অভিযোগ, গতকাল সন্ধ্যায় ডাক্তার দেখিয়ে স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। আবাসনের নীচে গাড়ি পার্ক করে লিফটের কাছে যেতেই তাঁদের উপর চড়াও হয় তিন-চারজন। এঁদের মধ্যে ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদী হোসেনের দুই ভাই। প্রথমে অঙ্কুর বাবুর স্ত্রী'র উপর চড়াও হয় দুষ্কৃতীরা। লোহার রড দিয়ে তাঁকে মারধর করতে থাকে দুষ্কৃতীরা। তাঁকে বাঁচাতে গিয়ে মার খান অঙ্কুর বাবুও। এমনকি দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পায়নি তাঁদের ১৪ বছরের ছেলেও। তাকেও লোহার রড দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। অঙ্কুর বাবু জানিয়েছেন তাঁর স্ত্রীর গলায় এবং হাতে ও পায়ে একাধিক জায়গায় আঘাত লেগেছে। লোহার রড দিয়ে মারধরের ফলে চোট পেয়েছেন তিনি নিজেও। চোট লেগেছে তাঁর ছেলেরও। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বছর খানেক আগে এই দুই পরিবারের মধ্যে গাড়ির পার্কিং নিয়ে বিস্তর ঝামেলা হয়েছিল। সেই মামলা এখনও বিচারাধীন। পুরনো শত্রুতার জেরেই এই হামলা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও গতকাল সন্ধ্যায় ঘটনার সময় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মেহেদি হোসেনের ফ্ল্যাটে কেউ ছিলেন না। তালাবন্ধ ছিল ঘর।

```