অ্যাক্রোপলিস মলে শুরু হল টিকাকরণ, উদ্যোগে আমরি হাসপাতাল
দ্য ওয়াল ব্যুরো: শপিং মলেও এবার শুরু হল টিকাকরণ কর্মসূচী। মঙ্গলবার ৮ তারিখ থেকে অ্যাক্রোপলিস মলে করোনার টিকা দেওয়া শুরু হয়ে গেছে। মুকুন্দপুরের আমরি হাসপাতালে সঙ্গে যৌথ উদ্যোগে কোভিড টিকা দিচ্ছে অ্যাক্রোপলিস মল।
সকাল সাড়ে ১১ টা থেকে বিকে
শেষ আপডেট: 10 June 2021 11:35
দ্য ওয়াল ব্যুরো: শপিং মলেও এবার শুরু হল টিকাকরণ কর্মসূচী। মঙ্গলবার ৮ তারিখ থেকে অ্যাক্রোপলিস মলে করোনার টিকা দেওয়া শুরু হয়ে গেছে। মুকুন্দপুরের আমরি হাসপাতালে সঙ্গে যৌথ উদ্যোগে কোভিড টিকা দিচ্ছে অ্যাক্রোপলিস মল।
সকাল সাড়ে ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকার ডোজ দেওয়া হচ্ছে। মলের পাঁচ তলায় ভ্যাকসিনেশন সেন্টার বানানো হয়েছে। সেখানে রেজিস্ট্রেশন ডেস্কও আছে। মল কর্তৃপক্ষ জানিয়েছে, আগে থেকে স্লট বুক করে আসার দরকার নেই। অনস্পট রেজিস্ট্রেশনও হবে। তবে আধার কার্ড সঙ্গে আনতে হবে। কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন করলে আধার কার্ড সঙ্গে নিয়েই আসবেন উপভোক্তারা। রেজিস্ট্রেশন ডেস্কে টাকা জমা করা যাবে।

এই প্রথম কোনও শপিং মলে টিকাকরণ চলছে। অ্যাক্রোপলিস মলের জেনারেল ম্যানেজার কে বিজয়ন বলেছেন, কোভিড প্রোটোকল মেনেই শপিং মলে টিকা দেওয়া হচ্ছে। পারস্পরিক দূরত্ব মানা হচ্ছে। প্রথম দিনেই ১৭০ জনকে টিকা দেওয়া হয়েছে। ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই টিকা দেওয়া হবে এখান থেকে। তিনি আরও জানান, সাধারম মানুষকে দীর্ঘসময় লাইন দিয়ে দাঁড়িয়ে টিকা নিতে হবে না। উপভোক্তাদের জন্য সবরকম সুবিধা থাকবে। তাছাড়া মল সংলগ্ন অন্যান্য অফিসের কর্মীদেরও টিকা দেওয়ার ব্যবস্থা করছে অ্যাক্রোপলিস মল। বিভিন্ন অফিসের অন্তত সাড়ে তিন হাজার কর্মীকে টিকা দেওয়ার ব্যবস্থা হবে।