Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

নিউটাউন কাণ্ডে যোগ? ভাঙড় থেকে পাঞ্জাবের চার যুবককে ধরল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: নিউটাউন কাণ্ডের জাল ক্রমেই বড় আকার নিচ্ছে। প্রায় প্রতিদিনই নতুন নতুন সূত্র পাচ্ছেন তদন্তকারী অফিসাররা। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে সম্প্রতি পাঞ্জাবের বাসিন্দা চার যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অনুমান, এই যুবকদের সঙ্গে

নিউটাউন কাণ্ডে যোগ? ভাঙড় থেকে পাঞ্জাবের চার যুবককে ধরল পুলিশ

শেষ আপডেট: 14 June 2021 10:02

দ্য ওয়াল ব্যুরো: নিউটাউন কাণ্ডের জাল ক্রমেই বড় আকার নিচ্ছে। প্রায় প্রতিদিনই নতুন নতুন সূত্র পাচ্ছেন তদন্তকারী অফিসাররা। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে সম্প্রতি পাঞ্জাবের বাসিন্দা চার যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অনুমান, এই যুবকদের সঙ্গে যোগাযোগ ছিল পাঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার ও যশপ্রীত সিং খাড়ারের। এই চক্রের অন্যান্য সদস্যদের সঙ্গেও ওই যুবকদের পরিচয় আছে বলেই মনে করা হচ্ছে। ভাঙড়ে তারা গা ঢাকা দিয়েছিল এতদিন। গোপন সূত্রে খবর পেয়ে তাদের পাকড়াও করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। নিউটাউন এনকাউন্টার কাণ্ডের তদন্ত করতে গিয়ে পাঞ্জাবের গ্যাংস্টার দল ও তাদের ঘনিষ্ঠদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এই চক্রের জাল কতটা ছড়িয়েছে তা জানার জন্য জোরদার তদন্ত চলছে। মোহালি থেকে দুদিন আগেই গ্যাংস্টার দলের ঘনিষ্ঠ সুমিত কুমারকে পাকড়াও করেছে পুলিশ। এই সুমিত কুমারই ২০১৮ সালে এটিএম দুর্নীতি কাণ্ডে জড়িয়েছিল। তাকে গ্রেফতার করেছিল সাইবার সেলের অফিসাররা। তদন্তকারীদের অনুমান, এই সুমিত কুমারই দালাল মারফৎ নিউটাউনের সাপুরজি এলাকার ওই আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। সুমিতের থেকে ফ্ল্যাটটি নেয় ভরত কুমার, তাঁর পরিচয়েই ফ্ল্যাটে থাকছিল দুই দুষ্কৃতী জয়পাল সিং ভুল্লার ও যশপ্রীত সিং খাড়ার। সুমিত নিউটাউনের ওই খালি ফ্ল্যাটের সন্ধান পায় কোনও এজেন্সির মাধ্যমে। দুই ব্রোকারের হাত ঘুরে ফ্ল্যাটটি ভাড়া নেয় সে। প্রথম যোগাযোগ হয় ব্রোকার সৌরভ কুমারের সঙ্গে। সৌরভের থেকে ফোন নম্বর নিয়ে সুশান্ত সাহার সঙ্গে যোগাযোগ করে সুমিত। এই সুশান্তের মাধ্যমেই ভরত কুমারের পরিচয়পত্র দেখিয়ে ফ্ল্যাটটি ভাড়া নেয়। পরে ভরত কুমারের পরিচয়েই ওই ফ্ল্যাটে থাকতে শুরু করে জয়পাল ও যশপ্রীত। ভরত কুমারের খোঁজ এখনও মেলেনি। নিউটাউনের ফ্ল্যাটে তারও নিত্য যাতায়াত আছে বলেই সন্দেহ তদন্তকারী অফিসারদের। দুষ্কৃতীদের ফ্ল্যাটে তৃতীয় একজনের আঙুলের ছাপ মিলেছে। এই তৃতীয় ব্যক্তিটি ভরত কুমার কিনা তার খোঁজ চলছে। ইতিমধ্যেই নিহত গ্যাংস্টারদের সঙ্গে পাকিস্তানের যোগসূত্রের প্রমাণ মিলেছে। সামনে এসেছে পিংলার আকাশ বলে কোনও ব্যক্তির নাম, যার নাম-পরিচয় দেখিয়ে সিমকার্ড তুলেছিল দুই দুষ্কৃতী। আরও কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে। তদন্তকারীরা বলছেন, গ্যাংস্টারদের ফ্ল্যাট থেকে যে ল্যাপটপ উদ্ধার হয়েছে তা ঘাঁটাঘাঁটি করে চমকে গিয়েছেন অফিসাররা। ওই ল্যাপটপ চালাত জয়পাল। একাধিক নকল আধার কার্ড তৈরি করছিল সে। ল্যাপটপ থেকে অন্তত ৮০টি জাল পরিচয়পত্রের কপি পাওয়া গেছে। জয়পালের পেনড্রাইভে পাওয়া গেছে হলিউডের ক্রাইম থ্রিলার সিনেমা। তদন্তকারীরা বলছেন, থ্রিলার ছবি দেখতে ভালবাসত জয়পাল। তাছাড়া গাড়ির ভুয়ো রেজিস্ট্রেশন, জাল ড্রাইভিং লাইসেন্সও উদ্ধার হয়েছে ফ্ল্যাট থেকে। পুলিশ আরও জানতে পেরেছে, এনকাউন্টারের আগের রাতে দুষ্কৃতীদের কাছে এসেছিল দুই মহিলা। ওই ফ্ল্যাটেই সারা রাত ছিল তারা। এমনকি ওই ফ্ল্যাটের ডাস্টবিন থেকে মিলেছে তিনটি ব্যবহৃত কনডোমও। যাতে আন্দাজ করা যায়, ওই মহিলাদের সঙ্গে যৌন সংসর্গ করেছিল দুই গ্যাংস্টার। ওই দুই মহিলা কারা, কী তাদের পরিচয়, কোনও উদ্দেশ্য নিয়ে তারা ফ্ল্যাটে এসেছিল কিনা-- এসব কিছুই জানা যায়নি এখনও।

```