Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৌবাজারে বাড়ি ভাঙা শুরুর দিনেই ফের ভাঙল বাড়ি, নতুন করে আতঙ্ক এলাকায়

দ্য ওয়াল ব্যুরো: বৌবাজারে বাড়ি ভাঙার কাজ শুরুর দিনেই ফের নতুন করে ভেঙে পড়ল বাড়ি। সোমবার সকালে ১৩ নম্বর স্যাকরাপাড়া লেনে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একটি তিনতলা বাড়ি। তবে আগেই ওই বাড়ি খালি করে দেওয়া হয়েছিল। তাই এই ঘটনায় কেউ আহত হননি। আগেই ঘোষণা কর

বৌবাজারে বাড়ি ভাঙা শুরুর দিনেই ফের ভাঙল বাড়ি, নতুন করে আতঙ্ক এলাকায়

শেষ আপডেট: 9 September 2019 06:59

দ্য ওয়াল ব্যুরো: বৌবাজারে বাড়ি ভাঙার কাজ শুরুর দিনেই ফের নতুন করে ভেঙে পড়ল বাড়ি। সোমবার সকালে ১৩ নম্বর স্যাকরাপাড়া লেনে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একটি তিনতলা বাড়ি। তবে আগেই ওই বাড়ি খালি করে দেওয়া হয়েছিল। তাই এই ঘটনায় কেউ আহত হননি। আগেই ঘোষণা করা হয়েছিল সোমবার থেকেই বৌবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙার কাজ শুরু হবে। সেই মতোই এ দিন সকাল থেকেই শুরু হয়েছে কাজ। মেট্রো আধিকারিকদের সঙ্গে এলাকায় রয়েছে পুলিশ এবং পুরসভার কর্মীরাও। দুর্গা পিথুরি লেনে ইতিমধ্যেই ৫টি বাড়ি চিহ্নিত করা হয়েছে। সেগুলিকে এক এক করে ভাঙা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আশেপাশের বাড়িগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় সে দিকেও কড়া নজর রাখা হবে। ইতিমধ্যেই বৌবাজারে মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজনদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। বৌবাজার এলাকায় গোয়েঙ্কা কলেজে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ভিটে ছাড়া বাসিন্দারা ওই কন্ট্রোল রুমে যোগাযোগ রাখছেন নিয়মিত। তবে এ দিন নতুন করে বাড়ি ভেঙে পড়ায় ফের আতঙ্ক ছড়িয়েছে দুর্গা পিথুরি লেন, গৌর দে লেন এবং স্যাকরাপাড়া লেন এলাকায়। মন্দা দেখা দিয়েছে বৌবাজারের সোনার ব্যবসাতেও। পুজোর আগে এমন ঘটনায় ব্যবসায় যে ভালোই ক্ষতি হচ্ছে তা জানাচ্ছেন স্বর্ণব্যবসায়ীরা।

```