Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

বাঙুরে বহুতল থেকে ঝাঁপ! তরুণীর অস্বাভাবিক মৃত্যুতে রহস্য ঘনাচ্ছে

দ্য ওয়াল ব্যুরো: ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে লেকটাউনের বাঙুরে। গতকাল সন্ধের দিকে ওই ছাত্রী বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। গভীর রাতে বাঙুর অ্যাভেনিউয়ের একটি বহুতলের পাশ থেকে তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে।

বাঙুরে বহুতল থেকে ঝাঁপ! তরুণীর অস্বাভাবিক মৃত্যুতে রহস্য ঘনাচ্ছে

শেষ আপডেট: 25 January 2021 06:06

দ্য ওয়াল ব্যুরো: ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে লেকটাউনের বাঙুরে। গতকাল সন্ধের দিকে ওই ছাত্রী বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। গভীর রাতে বাঙুর অ্যাভেনিউয়ের একটি বহুতলের পাশ থেকে তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। ওই বহুতলটি থেকে তরুণী ঝাঁপ মেরেছিলেন বলেই মনে করছে পুলিশ। নিজের বাড়ি থেকে অতদূরের একটি আবাসনে কীভাবে ঢুকে গেলেন ওই ছাত্রী এবং কেনই বা ছাদে উঠে ঝাঁপ মারলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ছাত্রীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছে পুলিশ। লেকটাউনের এসকে দেব রোডের একটি আবাসনে থাকতেন ওই তরুণী। নাম নিধি পোদ্দার। বয়স ১৮ বছর। জানা গিয়েছে, রবিবার সন্ধের দিকে পেন কিনবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তরুণী। তার পর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফোনও বন্ধ ছিল। তাঁর এক বন্ধু বাড়িতে ফোন করে জানায় নিধিকে ফোনে পাওয়া যাচ্ছে না। চিন্তায় পড়ে যান বাড়ির লোকজন। শুরু হয় খোঁজ। রাতের বেলা লেকটাউন থানায় যোগাযোগ করে নিধির পরিবার। খোঁজ শুরু করে পুলিশও। পরে জানা যায়, নিধির আবাসন থাকে প্রায় ২ কিলোমিটারের মধ্যে অন্য একটি আবাসনে একটি মেয়ের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। ওই মৃতদেহ যে নিধিরই তা শনাক্ত করে তাঁর পরিবারের লোকজন। দেহ উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তদন্তকারীদের অনুমান, মানসিক অবসাদ থেকে আত্মঘাতী হয়েছেন তরুণী। তবে অন্য প্রশ্নও উঠছে। তরুণীর যদি আত্মহত্যা করারই ইচ্ছা থাকত, তাহলে অচেনা আবাসনে গিয়েছিলেন কেন? ওই আবাসনে কি নিধির পরিচিত কেউ থাকত বা কেউ তাঁকে ডেকে পাঠিয়েছিল, সেটাও এখনও স্পষ্ট নয়। তরুণী আদৌ ঝাঁপ দিয়েছিলেন নাকি তাঁকে ধাক্কা দেওয়া হয়েছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ। সত্যিই তরুণীর মানসিক অবসাদ ছিল কিনা, সেটাও তাঁর পরিবারের সঙ্গে কথাবার্তা বলে জানার চেষ্টা করা হচ্ছে।

```