Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

কেষ্টপুরে পুলিশ ইনস্পেক্টরের ফ্ল্যাটে ‘রহস্যজনক’ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুলিশের এক ইনস্পেক্টরের ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটল শুক্রবার রাতে। ঘটনাটি ঘটেছে কেষ্টপুরের হানাপাড়ায়। ওই বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছেন ইনস্পেক্টর দেবাশিস রায়ের স্ত্রী স্বাতী রায়। তাঁকে ভর্তি করা হয়েছে ভিআইপি রোডের ধারে একটি ব

কেষ্টপুরে পুলিশ ইনস্পেক্টরের ফ্ল্যাটে ‘রহস্যজনক’ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ স্ত্রী

শেষ আপডেট: 7 September 2019 07:59

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুলিশের এক ইনস্পেক্টরের ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটল শুক্রবার রাতে। ঘটনাটি ঘটেছে কেষ্টপুরের হানাপাড়ায়। ওই বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছেন ইনস্পেক্টর দেবাশিস রায়ের স্ত্রী স্বাতী রায়। তাঁকে ভর্তি করা হয়েছে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে। দেবাশিস রায় জানিয়েছেন, শুক্রবার রাত সওয়া ১০টা নাগাদ বিস্ফোরণটি ঘটে। সেইসময় তিনি ও তাঁর শ্যালক দুজনেই ফ্ল্যাটে ছিলেন। ড্রইংরুমে বসে টিভি দেখছিলেন। স্ত্রী রান্নাঘরে ছিলেন। একটু পরেই বীভৎস আওয়াজে কেঁপে ওঠে ফ্ল্যাট। ছুটে এসে তিনি দেখেন, রান্নাঘরের মেঝেয় অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে তাঁর স্ত্রী স্বাতী রায়। পুড়ে গিয়েছে পোশাক। শরীরের ৯০ থেকে ৯৩ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এ দিকে রান্নাঘরের মধ্যে বিস্ফোরণ ঘটলেও অক্ষত রয়েছে গ্যাস সিলিন্ডার থেকে থেকে জলের মেশিন। অক্ষত রয়েছে রান্নাঘরে থাকা বাসনপত্র। তবে লন্ডভন্ড ফ্ল্যাটের অন্য ঘরগুলি। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়েছে ফ্ল্যাটের সব জানলার কাচ। উড়ে গিয়েছে দরজার পাল্লা। প্রতিবেশীরা বলছেন, বিস্ফোরণের বিকট আওয়াজ পান তাঁরা। বাইরে বেরিয়ে এসে তাঁরা দেখেন তছনছ অবস্থা ইনস্পেক্টর দেবাশিস রায়ের ফ্ল্যাটের। এখানেই তৈরি হয়েছে রহস্য। কিন্তু কী থেকে এত তীব্র বিস্ফোরণ ঘটল? ধন্দে পড়েছে পুলিশও গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর কমিশনারেট ও বাগুইআটি থানার পুলিশ। ফ্ল্যাট থেকে নমূনা সংগ্রহ করেছে পুলিশ। সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট।

```