Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

মোবাইল অ্যাপেই মিলবে সব তথ্য, মশাবাহিত রোগ রুখতে নয়া পদক্ষেপ কলকাতা পুরসভার

দ্য ওয়াল ব্যুরো: শহরের কোন ওয়ার্ডে মশাবাহিত রোগের পরিমাণ কত? কীভাবে মোকাবিলা করা যাবে এইসব রোগের সঙ্গে? কুছ পরোয়া নেই। হাজির মোবাইল অ্যাপ। মাত্র এক ক্লিকেই সব তথ্য পেয়ে যাবেন সেখানে। দেশের মধ্যে প্রথম পুরসভা হিসেবে এই অ্যাপ নিয়ে এল কলকাতা ম

মোবাইল অ্যাপেই মিলবে সব তথ্য, মশাবাহিত রোগ রুখতে নয়া পদক্ষেপ কলকাতা পুরসভার

শেষ আপডেট: 31 August 2018 11:41

দ্য ওয়াল ব্যুরো: শহরের কোন ওয়ার্ডে মশাবাহিত রোগের পরিমাণ কত? কীভাবে মোকাবিলা করা যাবে এইসব রোগের সঙ্গে? কুছ পরোয়া নেই। হাজির মোবাইল অ্যাপ। মাত্র এক ক্লিকেই সব তথ্য পেয়ে যাবেন সেখানে। দেশের মধ্যে প্রথম পুরসভা হিসেবে এই অ্যাপ নিয়ে এল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই অ্যাপের মাধ্যমে মশাবাহিত রোগের তথ্য প্রকাশ করা হবে। কোন উপায়ে মশাবাহিত রোগের মোকাবিলা করা হবে সেই তথ্যও পাওয়া যাবে এই অ্যাপের সাহায্যে। কলকাতা পুরসভার ১৪৪টি স্বাস্থ্য কেন্দ্রের যাবতীয় তথ্যও মিলবে এই অ্যাপের দৌলতে। সমগ্র ভারতে এই ধরণের অ্যাপের ব্যবহারের কোনও নজির নেই। এই অ্যাপটি ব্যবহার করা যাবে বাংলা, হিন্দি, ইংরেজি এবং উর্দু ভাষাতেও। অ্যাপের মাধ্যমে জিপিআরএস-এর সাহায্যে পুরসভার স্বাস্থ্য কেন্দ্রেও পৌঁছে যেতে পারবেন সাধারণ মানুষ। শহরের যে কোনও প্রান্তের মানুষ মশাবাহিত রোগে আক্রান্ত হলে তিনি ওই অ্যাপের মাধ্যমে নিকটবর্তী পুর স্বাস্থ্য কেন্দ্রের সন্ধান পেয়ে যাবেন। একই সঙ্গে পেয়ে যাবেন নিকটবর্তী রক্ত পরীক্ষাকেন্দ্রের ঠিকানাও। অদূর ভবিষ্যতে পুরসভার স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য থাকবে এই অ্যাপের ভিতরেই। এই মুহূর্তে অ্যান্ড্রয়েড এবং স্মার্ট ফোনের জন্য চালু করা হয়েছে কলকাতা পুরসভার এই বিশেষ অ্যাপ। আগামী মাসের দুই তারিখ থেকে আইফোনেও ব্যবহার করা যাবে অ্যাপটি। এই নয়া পরিষেবা চালুর বিষয়ে মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন যে এই অ্যাপের মাধ্যমে পুরসভার সঙ্গে সাধারণ মানুষের একটি যোগসূত্র তৈরি হবে। সকলে খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে মশাবাহীত রোগের সম্পর্কে তথ্য জানতে পারবেন এবং রোগ সম্পর্কে একটা স্বচ্ছ ধারনা তৈরি হবে। এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা মানুষের হাতের মুঠোয় চলে আসবে বলে দাবি করেছেন মেয়র।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন


```