Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

হেস্টিংস থানা এলাকায় তরুণীকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ, গ্রেফতার ১

দ্য ওয়াল ব্যুরো: হেস্টিংস থানা এলাকায় এক তরুণীকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে হেস্টিংস থানার পুলিশ। তরুণীর অভিযোগ, গতকাল সন্ধ্যায় ওই এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সম

হেস্টিংস থানা এলাকায় তরুণীকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ, গ্রেফতার ১

শেষ আপডেট: 7 September 2020 14:34

দ্য ওয়াল ব্যুরো: হেস্টিংস থানা এলাকায় এক তরুণীকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে হেস্টিংস থানার পুলিশ। তরুণীর অভিযোগ, গতকাল সন্ধ্যায় ওই এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় এক যুবক মাঝরাস্তায় আচমকাই তাঁর পিছু নেই। তাঁকে দেখে অশ্লীল মন্তব্য করে। কটূক্তিও করে ওই যুবক। এরপর তরুণীকে জোর করে মোবাইলে অশ্লীল ভিডিও দেখানোর চেষ্টা করে ওই যুবক। এই ঘটনায় হেস্টিংস থানাতেই অভিযোগ দায়ের করেন তরুণী। জানা গিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে মহম্মদ আজান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলাও রুজু হয়েছে। আজ সোমবার ধৃতকে আদালতে পেশ করে পুলিশ। শহর কলকাতার রাস্তায় আজকাল হামেশাই এমন শ্লীলতাহানির খবর শোনা যাচ্ছে। বারবার প্রশ্ন উঠছে মহিলাদের নিরাপত্তা নিয়ে। প্রশ্নের সম্মুখীন হচ্ছে পুলিশ এবং প্রশাসন। এমনিতেই এখন করোনার প্রকোপ চলার ফলে প্রয়োজন ছাড়া সে ভাবে রাস্তায় বেরচ্ছেন না সাধারণ মানুষ। তার মধ্যে কাল ছিল রবিবার। অফিস-কাছারি সবই বন্ধ। এবং আজ সোমবার লকডাউন ছিল শহর ছিল শহরে। ফলে গতকাল বিকেলের পর থেকেই রাস্তাঘাটে ক্রমশ লোকের সংখ্যা কমতে শুরু করেছিল। ফাঁকা রাস্তায় তরুণীকে একা পেয়ে ওই যুবক চরম অভ্যবতা করেছে বলে অভিযোগ উঠেছে। থানা সংলগ্ন এলাকাতেই যদি এমন অবস্থা হয় তাহলে শহরের অন্যত্র পরিস্থিতি মহিলাদের জন্য কতটা নিরাপদ তা নিয়ে উঠছে প্রশ্ন। গতকাল সন্ধ্যায় ফুলবাগান থানার এলাকায় একটি রেস্তোরাঁয় এক কিশোরী এবং তাঁর মায়ের সঙ্গে অশ্লীল আচরণ করার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ, কিশোরীর শ্লীলতাহানি করেছে তারা। তার মায়ের সঙ্গেও অভব্য আচরণ করেছে অভিযুক্তরা। কিশোরী এবং তার মায়ের অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলাও রুজু হয়েছে। যদিও যব অভিযোগ অস্বীকার করেছে তিন অভিযুক্ত।

```