Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

জনতা কার্ফু: কাল কলকাতায় মেট্রো চলবে ৩০ মিনিট ব্যবধানে

দ্য ওয়াল ব্যুরো: ‘জনতা কার্ফু’-র রবিবারে কলকাতায় মেট্রো পরিষেবা সচল থাকবে। নর্থ-সাউথ মেট্রোর ক্ষেত্রে ১২৪টি মেট্রোর বদলে চলবে ৫৪টি ট্রেন। ৩০ মিনিট অন্তর চলবে মেট্রো। এছাড়াও ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে ৫০টির বদলে ৩৪টি মেট্রো চলবে রবিবার। এই

জনতা কার্ফু: কাল কলকাতায় মেট্রো চলবে ৩০ মিনিট ব্যবধানে

শেষ আপডেট: 21 March 2020 13:18

দ্য ওয়াল ব্যুরো: ‘জনতা কার্ফু’-র রবিবারে কলকাতায় মেট্রো পরিষেবা সচল থাকবে। নর্থ-সাউথ মেট্রোর ক্ষেত্রে ১২৪টি মেট্রোর বদলে চলবে ৫৪টি ট্রেন। ৩০ মিনিট অন্তর চলবে মেট্রো। এছাড়াও ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে ৫০টির বদলে ৩৪টি মেট্রো চলবে রবিবার। এই মেট্রোগুলিও চলবে ৩০ মিনিট অন্তর। অন্যদিকে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে। করোনা মোকাবিলায় রবিবার ২২ মার্চ 'জনতা কার্ফু'-র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত যাতে কেউ বাড়ি থেকে না বেরোন সেজন্য জনতার দরবারে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিকেল ৫টায় ৫ মিনিটের জন্য করোনা মোকাবিলায় যেসমস্ত কর্মী নিরন্তর কাজ করে যাচ্ছেন তাঁদের নিরলস পরিশ্রমের জন্য সেইসব কর্মীদের ধন্যবাদ জানানোর কথাও বলেছেন মোদী। রবিবার থেকে দুরপাল্লার সমস্ত ট্রেন বন্ধ করা হবে বলে জানিয়েছে সরকার। এদিন সকাল থেকেই চলবে না দুরপাল্লার ট্রেন। বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে কিংবা বাংলা থেকে বাইরের রাজ্যে কোনও ট্রেন যাতায়াত করবে না। পাশাপাশি আন্তঃরাজ্য বাস পরিষেবাও বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। তবে লোকাল ট্রেন এবং বাস চলবে বলেই খবর। কাল থেকেই আন্তর্জাতিক বিমানবন্দর নামাও বন্ধ হচ্ছে কলকাতায়। ইতিমধ্যেই ভারতে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭১ জন। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ৩৩ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচজনের। তাঁদের মধ্যে একজন ইতালীয় পর্যটক। ৬৯ বছরের এই পর্যটকের মৃত্যু হয়েছে জয়পুরে। করোনা সতর্কতায় দেশ জুড়ে বন্ধ রয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গেও আক্রান্ত হয়েছেন ৩ জন। স্থগিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষাও।

```