দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকেই আকাশের মুখ ভার। নিম্নচাপের প্রভাবে রাজ্য জুড়ে চলছে ঝড়-বৃষ্টি। এর মধ্যেই বুধবার বিকেলে টালিগঞ্জ মেট্রো স্টেশনের কারশেডে বাজ পড়ে হলো বিপত্তি। বাজ পড়ায় আগুন লেগে যায় কারশেডে। ফলে রবীন্দ্র সদন থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। তবে ময়দান থেকে নোয়াপাড়া পর্যন্ত চলছে মেট্রো।
জানা গিয়েছে, বুধবার বিকেল ৫টা ৪০ নাগাদ টালিগঞ্জ মেট্রো স্টেশনের কারশেডে বাজ পড়ে। সঙ্গে সঙ্গে মেট্রো স্টেশনের কারশেডে আগুন লেগে বৈদ্যুতিক তার পুড়ে যায়। ফলে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। রবীন্দ্র সদন থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। তবে ময়দান থেকে নোয়াপাড়া পর্যন্ত স্বাভাবিক ছিল মেট্রো পরিষেবা।
এমনিতেই সোমবার সকাল থেকে নিম্নচাপের দাপটে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলছে ঝড়বৃষ্টি। লাগাতার বৃষ্টির ফলে বিপর্যস্ত রাস্তাঘাটের অবস্থা। যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। রাস্তায় যানজটের পরিমাণ বাড়ছে। এর মধ্যে মেট্রো পরিষেবা অন্যতম প্রধান যাতায়াতের মাধ্যম শহরে। কিন্তু এ দিনের এই বাজ পড়ার ফলে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের।
বেশ কিছুদিন ধরে বিভিন্ন কারণে মেট্রোয় বারবার সমস্যার সৃষ্টি হচ্ছে। কখনও লাইনে আগুন, কখনও রেকে আগুন, কখনও বা কারেন্ট চলে গিয়ে সুড়ঙ্গের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে মেট্রো। এইসব ঘটনায় বারবার সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। অনেকে অসুস্থও হয়ে পড়েছেন। বারবার মেট্রোর পরিষেবার উপর অভিযোগ করছেন মেট্রোযাত্রীরা। সুরক্ষা ব্যবস্থার উপরেও আঙুল তুলছেন তাঁরা। এ দিনের ঘটনায় ফের একবার মেট্রো পরিষেবার উপর আঙুল উঠলো।
আরও পড়ুন
https://thewall.in/news-national-pak-army-spokesperson-claims-indian-pilot-is-being-treated-as-per-norms-of-military-ethics/