Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সপ্তমী থেকে দশমী কখন চলবে মেট্রো, দেখে নিন নতুন সময়সূচি

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মধ্যে ফের মেট্রোর সময়সূচিতে বদল আনল মেট্রো রেল কর্তৃপক্ষ। আজ ২৩ অক্টোবর সপ্তমী থেকে ২৬ অক্টোবর দশমী পর্যন্ত মেট্রো চালু হবে সকাল ১০টায়। আর শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন'টায়। দুই প্রান্তেরই প্রান্তিক স্টেশন থেকে এই সময়ে

সপ্তমী থেকে দশমী কখন চলবে মেট্রো, দেখে নিন নতুন সময়সূচি

শেষ আপডেট: 23 October 2020 03:17

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মধ্যে ফের মেট্রোর সময়সূচিতে বদল আনল মেট্রো রেল কর্তৃপক্ষ। আজ ২৩ অক্টোবর সপ্তমী থেকে ২৬ অক্টোবর দশমী পর্যন্ত মেট্রো চালু হবে সকাল ১০টায়। আর শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন'টায়। দুই প্রান্তেরই প্রান্তিক স্টেশন থেকে এই সময়ে চালু হবে মেট্রো। এছাড়াও মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই চারদিন ২০ মিনিট ব্যবধানে মেট্রো চলবে। মোট ৬৮টি মেট্রো চলবে সপ্তমী থেকে দশমী পর্যন্ত। এর আগে অবশ্য বলা হয়েছিল ২৩ থেকে ২৫ অক্টোবর অর্থাৎ, সপ্তমী থেকে নবমী, দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো চলবে। আর ২৬ অক্টোবর অর্থাৎ দশমীর দিন সকাল ১০টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মেট্রো চলাচল করবে। তবে করোনা আবহে অন্যান্য বারের মতো সারারাত পরিষেবা যে চালু থাকবে না সে কথা আগেই জানিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। নিউ নরম্যালে যাত্রীদের সুবিধার্থেই মেট্রোর সংখ্যা এবং সময়সীমা বাড়িয়েছে কর্তৃপক্ষ। তবে যাত্রী সুরক্ষায় জারি হয়েছে একগুচ্ছ নতুন নিয়ম। না মানলে রয়েছে কড়া শাস্তির ব্যবস্থাও। একনজরে মেট্রোর নতুন নিয়ম
  • সঠিক ভাবে মাস্ক পরতে হবে।
  • সামাজিক দূরত্ব বজায় রাখা প্রয়োজন।
  • স্টেশনের ভিতর প্রবেশের আগে মেট্রো রেল কর্তৃপক্ষের প্রতিনিধিদের কাছে পরীক্ষা করা বাধ্যতামূলক।
  • স্টেশনের ভিতর যেখানে সেখানে থুতু ফেলা বা কোনও রকম অপ্রীতিকর ঘটনা যা অন্যের এবং পরিবেশের সমস্যার কারণ হতে পারে, তেমনটা করলে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।
  • নিয়ম অমান্য করলে রেলওয়ে আইনের বিভিন্ন ধারায় আইন অমান্যকারীকে সাজা দেওয়া হবে।
  • মোটা অঙ্কের জরিমানা এমনকি জেল পর্যন্ত হতে পারে।

```