Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কেরল থেকে কলকাতায় ফিরে অসুস্থ মেডিক্যাল ছাত্রী, লালারস গেল নাইসেডে

দ্য ওয়াল ব্যুরো: কেরলের বাসিন্দা এক ডেন্টাল ছাত্রীর শরীরে করোনা ভাইরাসের একাধিক উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে এনআরএস হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। আইসোলেশনে রাখা হয়েছে তাঁর রুমমেটকেও। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই ছাত্রীর সহপাঠীদের মধ

কেরল থেকে কলকাতায় ফিরে অসুস্থ মেডিক্যাল ছাত্রী, লালারস গেল নাইসেডে

শেষ আপডেট: 19 March 2020 07:33

দ্য ওয়াল ব্যুরো: কেরলের বাসিন্দা এক ডেন্টাল ছাত্রীর শরীরে করোনা ভাইরাসের একাধিক উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে এনআরএস হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। আইসোলেশনে রাখা হয়েছে তাঁর রুমমেটকেও। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই ছাত্রীর সহপাঠীদের মধ্যে। সূত্রের খবর, কয়েক দিন আগেই কেরল থেকে হস্টেলে ফিরেছেন আর আহমেদ ডেন্টাল কলেজের ওই ছাত্রী। বাড়ি থেকে ফেরার পরেই ওই পিজিটি ছাত্রীর জ্বর হয়। গত কয়েক দিন ধরে জ্বরেই ভুগছিলেন তিনি। হস্টেলের ছাত্রীরা এটা দেখে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা জানান, ওই পড়ুয়ার শরীরে নোভেল করোনা ভাইরাসের একাধিক উপসর্গ রয়েছে। এর পরেই তাঁকে এনআরএস হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। এই কথা জানতে পেরেই গত কয়েক দিনে ওই ছাত্রীর সংস্পর্শে আর কারা ছিলেন তার খোঁজ শুরু হয়। ওই ছাত্রীর রুমমেটকেও ভর্তি করা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার সকালেও দেখা গিয়েছে ওই ছাত্রীর প্রচন্ড জ্বর রয়েছে। ওই ছাত্রীকে পরীক্ষা করেন এনআরএস হাসপাতালের সুপার সৌরভ চট্টোপাধ্যায় ও অন্যান্য চিকিৎসকেরা। জানা গিয়েছে, ওই ছাত্রীর লালারস আজই নাইসেডে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কালের মধ্যে রিপোর্ট চলে আসার কথা। তাঁর রুমমেটেরও নমুনা পাঠানো হয়েছে। এছাড়া হস্টেলের আর কারও মধ্যে কোনও উপসর্গ দেখা দিয়েছে কিনা সেদিকে নজর দিচ্ছে হস্টেল সুপার। এই ঘটনার পরেই অবশ্য আতঙ্ক ছড়িয়েছে আর আহমেড ডেন্টাল কলেজ চত্বরে। ভারতে সবার আগে করোনা ভাইরাসের খবর মিলেছিল কেরলে। সেই কেরল থেকে ফেরার পরেই ওই ছাত্রীর শরীরে এই উপসর্গ দেখতে পাওয়ায় চিন্তিত সহপাঠীরা। নাইসেডের রিপোর্ট না আসা পর্যন্ত আতঙ্ক কাটছে না পড়ুয়াদের।

```