শেষ আপডেট: 10 December 2019 13:53
বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেও তিনি ক্লাবে না ফেরায় তাঁর কিছু বন্ধু খোঁজ করতে শুরু করেন। তখনই জানা যায়, জলে নামার পরে আর ওঠেননি তিনি। তাঁরা নিজেরা কিছুটা খোঁজার চেষ্টা করেন জলের তলায়। কিন্তু খোঁজ পাননি।
তারপর খবর দেওয়া হয় পুলিশে। বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিরা এসে জলে নামেন। বেশ কিছুক্ষণ ধরে চলে তল্লাশি। অবশেষে বিকেল সাড়ে তিনটে নাগাদ সত্যব্রতবাবুর মৃতদেহ খুঁজে পান তাঁরা। উপরে নিয়ে আসা হয় সেই দেহ।
প্রবীণ এই সাঁতারুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অ্যান্ডারসন ক্লাবে। রবীন্দ্র সরোবরের জলে নামা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। কী ভাবে সত্যব্রতবাবুর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তবেই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। হতে পারে তিনি দক্ষ সাঁতারু ছিলেন, কিন্তু তারপরেও ৭৮ বছরের এক বৃদ্ধকে একাই কেন সরোবরের জলে নামতে দেওয়া হল। এতে কার গাফিলতি ছিল। এই বিষয়ে অ্যান্ডারসন ক্লাবের কর্তৃপক্ষের তরফে অবশ্য কোনও জবাব দেওয়া হয়নি।