
শেষ আপডেট: 28 September 2019 17:01
উদ্বোধনের পর সেখানে কিছু কথাও বলেন মমতা। মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন সাংসদ মালা রায়, রাজ্যের মন্ত্রী সুজিত বসু, সারেগামাপা খ্যাত অদিতি মুন্সী প্রমুখ।
এই পুজোর উদ্বোধনের পর মমতা যান পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা উদয়ন সংঘের পুজো উদ্বোধনে। ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন তিনি। ঘুরে দেখেন পুজো প্যান্ডেল। সঙ্গে অবশ্যই ছিলেন শিক্ষামন্ত্রী।
এ দিন নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র জাগো বাংলার শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানেও যান মমতা। শারদ সংখ্যা প্রকাশের পর নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আকাশের মুখ কালো। মাঝে মাঝে ভয়ের বর্ষা সবাইকে ভয় দেখাচ্ছে। আগে পুজো চার দিনে সীমাবদ্ধ থাকত। কিন্তু এখন অনেক আগে থেকেই মানুষ পুজোতে আনন্দ করতে শুরু করে দেয়।"
মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমরা যখন বিরোধী দলে ছিলাম, আমি আর পার্থ চট্টোপাধ্যায় দু'জনে জাগো বাংলা শুরু করেছিলাম। আগামী দিনে আমাদের পরিকল্পনা জাগো বাংলা প্রতিদিন প্রকাশ করার। এই কাগজ কাউকে কুৎসা করে না। যে চেষ্টা করুক না কেন বাংলা থেকে কাউকে সরাতে পারবে না। জাগো বাংলা ভালো করে পড়ুন, বাংলাকে চিনুন। বাংলার মাটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।"