Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বিদেশে থাকেন মালিক, বালিগঞ্জের বাড়ি থেকে অ্যান্টিক হাতাচ্ছিলেন পরিচারিকা

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির মালিক বেশিরভাগ সময়েই থাকতেন বিদেশে। আর সেই সুযোগে কার্যত বাড়ি ফাঁকা করে দিতে বসেছিল পরিচারিকা। এমন ঘটনাই ঘটেছে বালিগঞ্জে। বালিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, বালিগঞ্জ সার্কুলার রোডের বাসিন্দা অসিত দত্ত ১৮ সেপ্টেম্বর বাড়ির

বিদেশে থাকেন মালিক, বালিগঞ্জের বাড়ি থেকে অ্যান্টিক হাতাচ্ছিলেন পরিচারিকা

শেষ আপডেট: 19 September 2018 20:39

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির মালিক বেশিরভাগ সময়েই থাকতেন বিদেশে। আর সেই সুযোগে কার্যত বাড়ি ফাঁকা করে দিতে বসেছিল পরিচারিকা। এমন ঘটনাই ঘটেছে বালিগঞ্জে। বালিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, বালিগঞ্জ সার্কুলার রোডের বাসিন্দা অসিত দত্ত ১৮ সেপ্টেম্বর বাড়ির পরিচারিকা সুলতা মণ্ডলের নামে থানায় অভিযোগ জানিয়েছিলেন। ২০১৬ সাল থেকে তাঁদের বাড়িতে পরিচারিকার কাজ করেন সুলতা। অভিযোগে বলা হয়েছিল, চলতি বছরের জুলাই মাস থেকে প্রচুর সোনার গয়না ওই বাড়ি থেকে সরিয়েছেন সুলতা। নিয়েছেন নগদ ১০ হাজার টাকা। এ ছাড়াও অভিযোগ ছিল বেশ কিছু দুষ্প্রাপ্য অ্যান্টিক জিনিস, বিভিন্ন কয়েনও চুরি করেছেন ওই পরিচারিকা। অসিতবাবু জানিয়েছেন, বছরের বেশিরভাগ সময়েই বিদেশে থাকেন তিনি এবং তাঁর পরিবার। আর সেই সুযোগেই বাড়ির সব জিনিস হাতসাফাই করেছেন সুলতা। বালিগঞ্জ থানায় এমনটাই অভিযোগ জানিয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত পরিচারিকাকে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু গয়না এবং অ্যান্টিক জিনিস। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকবেন অভিযুক্ত পরিচালিকা। পুলিশ জানিয়েছে, তদন্ত এগোলে চুরি যাওয়া আরও জিনিসপত্র উদ্ধারের সম্ভাবনা রয়েছে।    

```