Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশকে তাড়া করে মারল বাম ছাত্র-যুবরা, ছিঁড়ল উর্দি, তুমুল উত্তেজনা মৌলালিতে

দ্য ওয়াল ব্যুরো: পুলিশকে মার থেকে রাস্তা অবরোধ— ডিওয়াইএফআই কর্মীর মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা মৌলালি চত্বরে। বাম ছাত্র-যুবরা সকালেই ঘোষণা করেছিল বিকেলে রাজ্য দফতরে মৃত মইদুল ইসলাম মিদ্যার দেহ আনা হবে। কলকাতা ও সংলগ্ন জেলার কর্মীদের সেখানে আস

পুলিশকে তাড়া করে মারল বাম ছাত্র-যুবরা, ছিঁড়ল উর্দি, তুমুল উত্তেজনা মৌলালিতে

শেষ আপডেট: 15 February 2021 11:55

দ্য ওয়াল ব্যুরো: পুলিশকে মার থেকে রাস্তা অবরোধ— ডিওয়াইএফআই কর্মীর মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা মৌলালি চত্বরে। বাম ছাত্র-যুবরা সকালেই ঘোষণা করেছিল বিকেলে রাজ্য দফতরে মৃত মইদুল ইসলাম মিদ্যার দেহ আনা হবে। কলকাতা ও সংলগ্ন জেলার কর্মীদের সেখানে আসার ডাক দিয়েছিল এসএফআই, ডিওয়াইএফআই। দুপুর থেকেই ভিড় জমতে শুরু করে এজেসি বোস রোডে দীনেশ মজুমদার ভবনে। সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বামকর্মীরা। কলকাতা পুলিশের এক কর্মীকে তাড়া করতে করতে একটি গলির মধ্যে নিয়ে গিয়ে বেধড়ক পেটাতে থাকে একদল ছেলে। তাঁর উর্দি ছিড়ে গিয়েছে। কোনও রকমে পুলিশ কর্মীকে ওই দঙ্গলের মধ্যে থেকে বের করে আনেন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। মৌলালিতে ইতিমধ্যেই পথ অবরোধ শুরু করেছে বামেরা। বিকেল পাঁচটার খবর, মইদুল ইসলাম মিদ্যার দেহের ময়ান্তদন্ত প্রায় শেষ পর্যায়ে। মহম্মদ আলি পার্কের কলকাতা পুলিশ মর্গ থেকে তাঁর দেহ আনা হবে এজেসি বোস রোডে ডিওয়াইএফআই রাজ্য অফিসে। মর্গে উপস্থিত রয়েছেন সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিমের মতো শীর্ষ বাম নেতৃত্ব।

```