Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বাড়িতে চুরির দায়ে গ্রেফতার ড্রাইভার- সহ ২

দ্য ওয়াল ব্যুরো: গত জানুয়ারি মাসে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তুষার তালুকদারের বাড়িতে চুরি হয়েছিল। সেই চুরির কিনারা করে দিল কলকাতা পুলিশ। চুরির অপরাধে বাড়ির ড্রাইভার-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে বেশ কিছু চুরির সামগ্রী।

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বাড়িতে চুরির দায়ে গ্রেফতার ড্রাইভার- সহ ২

শেষ আপডেট: 8 February 2021 07:28

দ্য ওয়াল ব্যুরো: গত জানুয়ারি মাসে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তুষার তালুকদারের বাড়িতে চুরি হয়েছিল। সেই চুরির কিনারা করে দিল কলকাতা পুলিশ। চুরির অপরাধে বাড়ির ড্রাইভার-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে বেশ কিছু চুরির সামগ্রী। পুলিশ সূত্রে খবর, জানুয়ারি মাসে রবীন্দ্র সরোবর থানা এলাকার কেয়াতলায় তুষারবাবুর বাড়িতে চুরি হয়। সোনার গয়না, বেশ কিছু মূল্যবান সামগ্রী ও নগদ টাকাও চুরি হয়। তারপরে পুলিশে অভিযোগ দায়ের করেন তুষারবাবু। তদন্ত শুরু করেন লালবাজারের গোয়েন্দারা। জানা গিয়েছে, তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে তুষারবাবুর গাড়ির ড্রাইভারই এর পিছনে রয়েছে। গত ৪ ফেব্রুয়ারি শিবশঙ্কর শেঠ নামের ওই চালককে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে রবিবার আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা জেরায় চুরির কথা স্বীকার করেছে বলেই জানা গিয়েছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু সামগ্রীও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

```