কালিকাপুরে যানজট এড়াতে আন্ডারপাস, দরপত্র আহ্বান কেএমডিএ-র
দ্য ওয়াল ব্যুরো: বাইপাসের উপরে কালিকাপুরে যানজট নিত্যদিনের ঘটনা। আর এই যানজটে জেরবার হতে হয় অফিসযাত্রীদের। লম্বা যানজটে গন্তব্যে পৌঁছতে দেরি হয় অনেকের। আর এই যানজটের জেরে সমস্যায় পড়েন যাদবপুরের দিক থেকে আসা মানুষজন। এই যানজটের ফলে দুর্ঘটনাও
শেষ আপডেট: 9 December 2020 07:37
দ্য ওয়াল ব্যুরো: বাইপাসের উপরে কালিকাপুরে যানজট নিত্যদিনের ঘটনা। আর এই যানজটে জেরবার হতে হয় অফিসযাত্রীদের। লম্বা যানজটে গন্তব্যে পৌঁছতে দেরি হয় অনেকের। আর এই যানজটের জেরে সমস্যায় পড়েন যাদবপুরের দিক থেকে আসা মানুষজন। এই যানজটের ফলে দুর্ঘটনাও ঘটে মাঝেমধ্যে। এই যানজট এড়াতে এবার সেখানে আন্ডারপাস তৈরি করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে ওই আন্ডারপাস।
ইতিমধ্যেই এই আন্ডারপাস তৈরি করার জন্য দরপত্র আহ্বান করল পুরসভা। কেএমডিএ-র তরফে এই দরপত্রে বলা হয়েছে ৪ কোটি ২৯ লাখ ৭০ হাজার ৮৮ টাকা খরচ হবে এই আন্ডারপাস তৈরি করতে। ছ’মাসের মধ্যে সেটা তৈরি করতে হবে। কালিকাপুর মোড়ে একটি পরিত্যক্ত কালভার্ট রয়েছে। সেখানেই তৈরি হবে এই আন্ডারপাস।

কেএমডিএ-র তরফে বলা হয়েছে, এই আন্ডারপাস তৈরি হয়ে গেলে ওই এলাকায় যানজট কম হবে। ফলে দুর্ঘটনা কম হবে। আর যানজট কম হলে মানুষের গন্তব্যে পৌঁছতে অনেক সুবিধা হবে।
যদিও স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, কলকাতার অনেক জায়গায় আন্ডারপাস রয়েছে। কিন্তু তারপরেও সেটা ব্যবহার করতে দেখা যায় না সবাইকে। সবাই রাস্তার উপর দিয়ে অতিক্রম করার চেষ্টা করেন। যাদবপুরের ৮বি মোড়ে তো পুলিশ দিয়ে সবাইকে আন্ডারপাস ব্যবহার করতে বলা হয়। এভাবে জোর করে মানুষকে সচেতন করতে হলে তাতে কতটা কী লাভ হবে সেই প্রশ্নই তুলছেন তাঁরা।