Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

উল্টোডাঙায় 'দুয়ারে সরকার'-এর ক্যাম্পে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, জড়ালেন মন্ত্রীও

দ্য ওয়াল ব্যুরো: সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন কর্মসূচি নিয়েছে রাজ্য। এলাকায় এলাকায় অনুষ্ঠিত হচ্ছে 'দুয়ারে সরকার' ক্যাম্প। শুক্রবার সেই ক্যাম্প ঘিরেই তৃণমূলের গোষ্ঠী কোন্দলে তুমুল উত্তেজনা ছড়াল উল্টোডাঙায়। কলকাতা

উল্টোডাঙায় 'দুয়ারে সরকার'-এর ক্যাম্পে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, জড়ালেন মন্ত্রীও

শেষ আপডেট: 4 December 2020 10:31

দ্য ওয়াল ব্যুরো: সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন কর্মসূচি নিয়েছে রাজ্য। এলাকায় এলাকায় অনুষ্ঠিত হচ্ছে 'দুয়ারে সরকার' ক্যাম্প। শুক্রবার সেই ক্যাম্প ঘিরেই তৃণমূলের গোষ্ঠী কোন্দলে তুমুল উত্তেজনা ছড়াল উল্টোডাঙায়। কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মাদার টেরেসা কমিউনিটি হলে চলছিল দুয়ারে সরকার। এলাকার মানুষের ভিড়ও জমেছিল সেই শিবিরে। কিন্তু মন্ত্রী সাধন পাণ্ডে উপস্থিত হতেই উত্তেজনা তৈরি হয়। ১৪ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অমল চক্রবর্তী বলেন, "সুষ্ঠু ভাবেই সব চলছিল। কিন্তু সাধন পাণ্ডে লোকলস্কর নিয়ে এসে বিনা প্ররোচনায় গণ্ডগোল তৈরি করেন।" পাল্টা সাধন শিবিরের অভিযোগ, অমল চক্রবর্তীর লোকজন লাইন মানছিল না। নিজেদের লোকজনকে আগে করিয়ে দিচ্ছিল। খবর পেয়ে সেখানে যান সাধনবাবু। দুই গোষ্ঠীর কোন্দলে লণ্ডভণ্ড হয়ে যায় দুয়ারে সরকারের ক্যাম্প। পরিস্থিতি সামাল দিতে মাদার টেরেসা কমিউনিটি হলে উপস্থিত হয় মানিকতলা থানার বিরাট পুলিশবাহিনী। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এমনিতে মানিকতলা, বেলেঘাটা, উল্টোডাঙা এলাকায় তৃণমূলের কোন্দলের ঘটনা নতুন নয়। ক্লাব বনাম ক্লাব, পুজো কমিটি বনাম পুজো কমিটির লড়াইয়ে প্রায়ই সরগরম হয় এই এলাকা। অনেকে বলেন এই সব কিছুর পিছনেই শাসকদলের গোষ্ঠী কোন্দল রয়েছে। কয়েক বছর আগে বিধাননগর রোড স্টেশন লাগোয়া এলাকার একটি গণেশ পুজোকে কেন্দ্র করে হইহই কাণ্ড বেঁধে গেছিল। এদিন ফের ঘটল একই ঘটনা।

```