
শেষ আপডেট: 4 January 2020 08:01
পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানায়, তার নাম কৃষ্ণ মণ্ডল। সে মালদার কালিয়াচকের বাসিন্দা। জাল নোটের কারবারেই কলকাতা এসেছিল সে। তার ব্যাগ থেকে ১০০টি ২ হাজার টাকার ও ১০০০টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। তার সঙ্গে এই কাজে আর কারা যুক্ত তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে বড়বাজার এলাকায়। বৃহস্পতিবার সন্ধেবেলা গোপন সূত্রে খবর পেয়ে বড়বাজারের অমরতলা স্ট্রিট ও অমরতলা লেন ক্রসিংয়ে গিয়ে উপস্থিত হন এসটিএফের অফিসাররা। কিছুক্ষণের মধ্যেই সেখানে আসে বাংলাদেশি সোনা পাচারকারি সোহেল রাণা। সঙ্গে সঙ্গে এসটিএফের হাতে আটক হয় সে।
পুলিশ সূত্রে খবর, জেরায় সোহেল জানিয়েছে, গেদে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছিল সে। সঙ্গে ছিল চোরাই সোনার বাট। বড়বাজারের সোনাপট্টিতে এক অবৈধ সোনা কারবারিকে সেই বাট বিক্রি করে সোহেল। বাংলাদেশ যাওয়ার সময় পুলিশের জালে ধরা পড়ে সে। তল্লাশি করে সোহেলের কাছ থেকে ৩২ হাজার ৫০০ মার্কিন ডলার ও ১১ হাজার ৭৩২ বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে। যে ব্যক্তিকে সোনার বাট সোহেল বিক্রি করেছিল তার খোঁজ শুরু করেছে পুলিশ।