Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শহরে পুলিশের জালে মাদক পাচারকারী, উদ্ধার ১০ লক্ষ টাকার হেরোইন

দ্য ওয়াল ব্যুরো : ফের শহরে এক মাদক পাচারকারীকে ধরল পুলিশ। তাঁর কাছ থেকে ১৩০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে যার বাজার মূল্য ১০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে তাদের কাছে খবর আসছিল রাজ্যের বাইরে থেকে একটি চক্র শহরে এসে মাদক বিক্রি কর

শহরে পুলিশের জালে মাদক পাচারকারী, উদ্ধার ১০ লক্ষ টাকার হেরোইন

শেষ আপডেট: 11 November 2019 17:40

দ্য ওয়াল ব্যুরো : ফের শহরে এক মাদক পাচারকারীকে ধরল পুলিশ। তাঁর কাছ থেকে ১৩০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে যার বাজার মূল্য ১০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে তাদের কাছে খবর আসছিল রাজ্যের বাইরে থেকে একটি চক্র শহরে এসে মাদক বিক্রি করছে। খোঁজ নেওয়া শুরু করেছিল পুলিশ। শনিবার গোপন সূত্রে পুলিশ খবর পায় যে রবিবার শিপিং কর্পোরেশনের কাছে এই মাদক বিক্রি করার জন্য একজন আসবে। খবর পেয়ে রবিবার নির্দিষ্ট সময়ে শিপিং কর্পোরেশনের কাছে ঘাঁটি গাড়ে সাদা পোশাকের পুলিশ। এক ব্যক্তিকে বেশ কিছুক্ষণ ধরে সেখানে ঘোরাঘুরি করতে দেখে তাঁদের সন্দেহ হয়। কর্তব্যরত পুলিশ আধিকারিকরা ওই ব্যক্তিকে সেখানে ঘোরাঘুরি করার কারণ জিজ্ঞাসা করলে তিনি কোনও উত্তর দিতে পারেননি। তাঁকে ধরে তাঁর ব্যাগ পরীক্ষা করতেই এই হেরোইন উদ্ধার হয়। তারপর তাঁকে থানায় ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কে কে যুক্ত আছে সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম ভরত রাও। তাঁর বাড়ি মধ্যপ্রদেশের মান্দাসোরে। তাঁর বিরুদ্ধে মাদক আইনের একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। মাসখানেক আগেই কলেজ পড়ুয়াদের মাদক বিক্রি করার সময় একটি দলকে গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। এই মাদক পাচার চক্রের সঙ্গে শহরের একাধিক প্রভাবশালী নাম যুক্ত ছিল বলে জানা গিয়েছে।

```