টালা ব্রিজের উপর বসবে হাইটবার, টেন্ডার ডাকল পূর্ত দফতর
দ্য ওয়াল ব্যুরো : ভারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে এ বার টালা ব্রিজের উপর হাইটবার বসানোর সিদ্ধান্ত নিল রাজ্যের পূর্ত দফতর। এই কাজের জন্য টেন্ডার ডাকা হল পূর্ত দফতরের তরফে।
মঙ্গলবার একটা নির্দেশিকা জারি করে এ কথা জানানো হয়। পূর্ত দফতরের তরফে
শেষ আপডেট: 24 September 2019 08:40
দ্য ওয়াল ব্যুরো : ভারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে এ বার টালা ব্রিজের উপর হাইটবার বসানোর সিদ্ধান্ত নিল রাজ্যের পূর্ত দফতর। এই কাজের জন্য টেন্ডার ডাকা হল পূর্ত দফতরের তরফে।
মঙ্গলবার একটা নির্দেশিকা জারি করে এ কথা জানানো হয়। পূর্ত দফতরের তরফে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, টালা ব্রিজের উপর হাইটবার বসানোর কাজ তিন সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। ব্রিজের মোট তিন জায়গায় বসবে এই হাইটবার। ব্রিজের উত্তর, দক্ষিণ দিক ছাড়াও চিৎপুরের দিকে সেতুর যে অংশ নেমেছে, সে দিকেও বসানো হবে হাইটবার।

এই টেন্ডারে আরও জানানো হয়েছে, যে সংস্থা এই হাইটবার বসানোর দায়িত্ব পাবে, তাদের তিন বছরের জন্য হাইটবারের সব দায়িত্ব নিতে হবে। অর্থাৎ তাদের সঙ্গে তিন বছরের চুক্তি করবে পূর্ত দফতর। এই সময়ের মধ্যে হাইটবার সংক্রান্ত যে কোনও মেরামতির দরকার হলে তাদের তা করে দিতে হবে।
তিনটি হাইটবার বসানোর জন্য ২৬ লক্ষ টাকা খরচ ধার্য করা হয়েছে। জানানো হয়েছে, শিগগির টেন্ডার অনুযায়ী এই কাজ শুরু করা হবে। তবে হাইটবার তৈরির কাজ একমাত্র রাতেই করতে হবে বলে জানানো হয়েছে টেন্ডারে।