Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বাইপাসে নড়ছে না গাড়ি, চিংড়িহাটা উড়ালপুল খুললেও তীব্র যানজট

দ্য ওয়াল ব্যুরো : স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার থেকেই বন্ধ চিংড়িহাটা উড়ালপুল। তার জেরে সপ্তাহান্তের দু'দিন যানজটে নাজেহাল হতে হয়েছে শহরবাসীকে। শনি-রবিবারের যানজট দেখে আশঙ্কা হয়েছিল, সোমবার কী অবস্থা হতে পারে বাইপাসের। তার জেরেই পুলিশ নির

বাইপাসে নড়ছে না গাড়ি, চিংড়িহাটা উড়ালপুল খুললেও তীব্র যানজট

শেষ আপডেট: 9 September 2019 06:12

দ্য ওয়াল ব্যুরো : স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার থেকেই বন্ধ চিংড়িহাটা উড়ালপুল। তার জেরে সপ্তাহান্তের দু'দিন যানজটে নাজেহাল হতে হয়েছে শহরবাসীকে। শনি-রবিবারের যানজট দেখে আশঙ্কা হয়েছিল, সোমবার কী অবস্থা হতে পারে বাইপাসের। তার জেরেই পুলিশ নির্দেশ দেয়, সোমবার সকাল আটটার মধ্যে কাজ শেষ করতেই হবে চিংড়িহাটা উড়ালপুলের। ট্রাফিকের তরফে জানানো হয়েছে বেলা ১১টা ১৬ মিনিট থেকে খুলে দেওয়া হয়েছে উড়ালপুল। কিন্তু তারপরেও অবস্থা স্বাভাবিক হয়নি। তীব্র যানজট বাইপাস জুড়ে। ছুটির দিন বাদে অন্যান্য কাজের দিনে বাইপাসে এমনই গাড়ির সংখ্যা অনেক বেশি থাকে। চওড়া রাস্তায় তাড়াতাড়ি পৌঁছনোর জন্য অনেকেই বাইপাস ব্যবহার করেন। মা উড়ালপুল হওয়ার পর থেকে গাড়ির সংখ্যা আরও বেড়েছে। ফলে আগের তুলনায় যানজট বেড়েছে বাইপাসে। তারপর এ দিন এই যানজট সব মাত্রা ছাড়িয়ে গিয়েছে বলেই জানাচ্ছেন ভুক্তভুগী মানুষরা। রুবির মোড় থেকে শুরু হয়েছে এই যানজট। বাইপাসে একাধিক রাস্তা থেকে গাড়ি এসে ঢোকে। একদিকে যেমন গড়িয়া-কামালগাজি থেকে আসা গাড়ির চাপ রয়েছে, অন্যদিকে রুবি মোড়, সায়েন্স সিটির কাছে একাধিক রাস্তা এসে বাইপাসে মিশছে। রয়েছে মা উড়ালপুল থেকে আসা গাড়ির চাপ। তার ফলে কার্যত নাভিশ্বাস উঠেছে যাত্রীদের। রুবি থেকে শুরু হওয়া যানজট চিংড়িহাটা ছাড়িয়ে গিয়েছে। আগে এই রাস্তা পার হতে সাধারণত ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগলেও সেই রাস্তা পার হতেই সময় লাগছে দেড় থেকে দু'ঘণ্টা। নাজেহাল অবস্থা ট্রাফিক পুলিশদের। একাধিক রাস্তা থেকে আসা গাড়ির চাপ সামলাতে গিয়ে সমস্যায় পড়েছেন তাঁরা। ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, উড়ালপুল খুলে গেলেও আগে থেকে আসা গাড়ির একটা চাপ রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। একবার সব ঠিক হয়ে গেলে আগের মতোই ট্রাফিক চলবে বলে জানানো হয়েছে। শুধু চিংড়িহাটা নয়, শহরের একাধিক উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করছে কেএমডিএ। ফলে মাঝেমধ্যেই বন্ধ থাকছে বিভিন্ন উড়ালপুল। সমস্যায় পড়ছেন যাত্রীরা। আগামী সপ্তাহে বালিগঞ্জ স্টেশনের উপরে বিজন সেতুও বন্ধ রেখে কাজ করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল কেএমডিএ। কিন্তু পুজোর কেনাকাটা এবং মহরমের শোভাযাত্রার কথা মাথায় রেখে সেই অনুমতি দেয়নি পুলিশ। ফলে আপাতত খোলাই থাকছে বিজন সেতু।

```