Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় ভাঙল পার্কের গ্রিল, মর্মান্তিক মৃত্যু কিশোরীর

দ্য ওয়াল ব্যুরো: পার্কের গ্রিলের গেট ভেঙে মৃত্যু কিশোরীর। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুশীলা হালদার। বয়স ১১ বছর। শনিবার বিকেলে এই ঘটনা ঘটেছে ট্যাংরা এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, বিকেলবেলা পার্কে খেলতে গিয়েছিল সুশীলা। পার্কে ঢোকার গ্রিলের গেট

কলকাতায় ভাঙল পার্কের গ্রিল, মর্মান্তিক মৃত্যু কিশোরীর

শেষ আপডেট: 18 January 2020 13:46

দ্য ওয়াল ব্যুরো: পার্কের গ্রিলের গেট ভেঙে মৃত্যু কিশোরীর। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুশীলা হালদার। বয়স ১১ বছর। শনিবার বিকেলে এই ঘটনা ঘটেছে ট্যাংরা এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, বিকেলবেলা পার্কে খেলতে গিয়েছিল সুশীলা। পার্কে ঢোকার গ্রিলের গেট ধরে দোল খাচ্ছিল সে। আচমকাই গ্রিল ভেঙে পড়ে যায় সুশীলা। গ্রিলের গেটটিও এসে পড়ে তার উপরে। গুরুতর আহত অবস্থায় তাকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে সুশীলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আচকাই এ ধরনের ঘটনা ঘটায় শোকের ছায়া এলাকায়। আতঙ্কে রয়েছে বাচ্চাদের অভিভাবকরাও। অনেকেই জানিয়েছেন, প্রতিদিনই তাঁদের ছেলেমেয়েরাও পার্কে খেলতে যায়। এরকম অঘটন তাদের ক্ষেত্রেও হতে পারত। পার্কের বাকি সরঞ্জাম সঠিক অবস্থায় রয়েছে কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে তাদের অনুমান, সুশীলা গেট ধরে দোল খাওয়ার সময়েই কোনওভাবে আলগা হয়ে ভেঙে পড়ে যায় পার্কের ওই গ্রিলের গেট। যে পার্কে বাচ্চারা খেলাধুলো করে সেখানে কেন ঠিক ভাবে পার্কের দেখভাল করা হয় না তাই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। গোটা ব্যাপারটাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

```