শেষ আপডেট: 20 December 2019 14:10
শিক্ষাবিদ থেকে হঠাৎ র্যাম্পে আসা কীভাবে?
সুপর্ণার কথায়, প্রায় সব মেয়েরই স্বপ্ন থাকে মাথায় ক্রাউন পরে র্যাম্প ওয়াক করার। আমারও ছিল। মিসেস ইন্ডিয়ার বিজ্ঞাপন দেখের পর তাই এ বিষয়ে একট্য খোঁজখবর নিই। জানতে পারি বিভিন্ন মহল থেকে নানা পেশার মহিলারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সব জেনে নিজেও উৎসাহ পাই। তারপরেই এই জগতে আসা।
২০১৮ সালে ‘মিসেস এশিয়া প্যাসিফিক’–এ অংশগ্রহণ করে ‘মিসেস এশিয়া প্যাসিফিক অ্যাম্বাস্যাডর কুইন ২০১৮’ খেতাব জিতে নেন সুপর্ণা। বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়ে সমাজ উন্নয়নের কাজেও নিজেকে ব্যস্ত রাখেন তিনি। সুপর্ণা জানিয়েছেন শিক্ষাজগত থেকে গ্ল্যামার ওয়ার্ল্ডে এসেছেন শুধু নিজেকে একটু পরখ করে নেওয়ার জন্য। গতে বাঁধা পেশার বাইরে অন্যরকম ভাবে নিজেকে চিনে নেওয়ার জন্যই মিসেস ইন্ডিয়াতে অংশ নিয়েছিলেন তিনি। এবার যাচ্ছেন মিসেস ইউনিভার্সের মঞ্চে। উৎসাহ দিচ্ছে ছেলেমেয়ে-সহ গোটা পরিবার।
গত দু’বছর ধরে চেষ্টা করার পর এই বছর তিনি ৯০ জন প্রতিযোগীর মধ্যে একমাত্র বাঙালি ফাইনালিস্ট। সুপর্ণা বলছেন, বিশেষ করে তাঁর ১৪ বছরের মেয়ের উৎসাহেই এখানে আসা। দীর্ঘদিনের প্রচেষ্টার পর আপাতত আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিয়েছেন সুপর্ণা। ২২ ডিসেম্বর থেকে শুরু হবে প্রতিযোগিতা। টানা ১১ দিনের পর নির্বাচিত হবেন সেরা কে।