Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ব্রিজে ফাটল দেখলেই ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন : ফিরহাদ হাকিম

দ্য ওয়াল ব্যুরো: যাওয়া আসার পথে কোনও ব্রিজে ফাটল দেখলেই তার ছবি তুলুন। তারপর হোয়াটসঅ্যাপ করুন ৯৮৩০০৩৭৪৯৩ নম্বরে। বৃহস্পতিবার ব্রিজ পরিদর্শনের পর জনসাধারণকে এমনই বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার সারাদিন

ব্রিজে ফাটল দেখলেই ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন : ফিরহাদ হাকিম

শেষ আপডেট: 20 September 2018 13:27

দ্য ওয়াল ব্যুরো: যাওয়া আসার পথে কোনও ব্রিজে ফাটল দেখলেই তার ছবি তুলুন। তারপর হোয়াটসঅ্যাপ করুন ৯৮৩০০৩৭৪৯৩ নম্বরে। বৃহস্পতিবার ব্রিজ পরিদর্শনের পর জনসাধারণকে এমনই বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার সারাদিন কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্রিজ পরিদর্শন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ তিনি মোট ন'টি ব্রিজ পরিদর্শন করেন এ দিন। সেগুলি হলো, ১. কালীঘাট ব্রিজ ২. বিজন সেতু ৩. ঢাকুরিয়া ব্রিজ ৪. বাঘাযতীন ব্রিজ ৫. ড. বি আর আম্বেদকর ব্রিজ ৬. চিংড়িঘাটা ব্রিজ ৭. উল্টোডাঙা ব্রিজ ৮. অরবিন্দ সেতু ও ৯. বঙ্কিম সেতু৷ এ দিন মন্ত্রী বলেন, ‘‘তিন দিনের মধ্যে কালীঘাট ব্রিজ এর সংস্কারের কাজ শুরু হবে। ১০ দিনের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে।’’ মন্ত্রী নিজেই জানান, কেএমডিএ বেশকিছু ব্রিজ তৈরি করেছে৷ সেইসব ব্রিজগুলির স্বাস্থ্য কেমন, তা দফতরের অফিসার এবং আধিকারিকদের জানাতে পারবেন সাধারণ মানুষ৷ হোয়াটসঅ্যাপ মেসেজগুলি মন্ত্রী নিজেও দেখবেন৷ যদি ব্রিজে ফাটল দেখা দেয় বা রক্ষণাবেক্ষণের অভাব দেখা দেয়, তবে সাধারণ মানুষের বার্তার অপেক্ষায় থাকবেন দফতরের অফিসাররা৷ অভিযোগ দেখতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে৷ প্রসঙ্গত উল্লেখ্য, মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর রাজ্য সরকার সেতুটি পুরো ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে৷ আগামী এক বছরের ওই জায়গায় নতুন সেতু তৈরি হবে৷ ইতিমধ্যেই,মাঝেরহাট সেতুর বিকল্প হিসেবে কলকাতায় নতুন দুটি সেতু (ব্রেইল ব্রিজ) তৈরির কাজ শুরু হবে। হুমায়ুন কবীর সরণি ও চেতলা বোট ক্যানেলের ওপর ৮০ ফুট দৈর্ঘ্যের ওই দুটি সেতু তৈরির জন্য গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারর্স সংস্থাকে বরাত দেবে রাজ্যের পূর্ত দফতর৷ দুই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ বহন ক্ষমতা হবে ৯৮ টন৷ ব্রিজের পাশের লেন দিয়ে বাস এবং লোডিং গাড়ি যাতায়াত করবে।

```