Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যানিং স্ট্রিটে বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে ক্যানিং স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগে। দ্রুত ওই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ১০৯ নম্ব

ক্যানিং স্ট্রিটে বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

শেষ আপডেট: 5 July 2020 06:14

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে ক্যানিং স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগে। দ্রুত ওই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ১০৯ নম্বর ক্যানিং স্ট্রিটে একটি পুরনো বহুতলে সকাল পৌনে দশটা নাগাদ আগুন লাগে। ওই বহুতলে অনেক গোডাউন ও দোকান রয়েছে। প্রথমে বহুতলের চারতলায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে বলে খবর। তারপর তা অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। বহুতল থেকে কালো ধোঁয়া বেরতে দেখেই স্থানীয়রা খবর দেন দমকলে। প্রথমে সেখানে দমকলের দুটি ইঞ্জিন যায়। তারপরে আরও ৫টি ইঞ্জিন আসে। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু আগুন ওই বহুতলের একাধিক জায়গায় ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই বহুতল প্লাস্টিক ও দাহ্য পদার্থের অনেক দোকান ও গোডাউন রয়েছে। লকডাউন ও তার মধ্যে ছুটির দিন হওয়ায় সব দোকান-পাঠ বন্ধ। বাজার চালু থাকলে প্রাণহানি হতে পারত বলে তাঁদের অনুমান। আগুন লাগতেই ওই বহুতলের নীচের তলায় ও বহতল লাগোয়া দোকানের কর্মীরা দোকান খালি করতে থাকেন। ক্যানিং স্ট্রিট ও ব্রেবোর্ন রোড সংলগ্ন একটি রাস্তা বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ। এই আগুনে ওই বহুতলের দোকানদারদের অনেক ক্ষতি হয়েছে বলে খবর। কিন্তু কার কতটা ক্ষতি হয়েছে তা বাইরে থেকে বোঝা যাচ্ছে না। দমকল সূত্রে খবর, কোথায় প্রথমে আগুন লেগেছিল তা বোঝা যাচ্ছে না। প্রাথমিক ভাবে মনে হচ্ছে একতলায় শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন লাগে। তারপরে তা অন্য তলায় ছড়িয়ে পড়ে। বেশিরভাগ দোকান বন্ধ থাকায় আগুন নেভাতে অনেক সমস্যা হয় তাঁদের। বাধ্য হয়ে বিপর্যয় মোকাবিলা দলকেও কাজে নামানো হয়। সবাই মিলে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এক আধিকারিক জানিয়েছেন, রবিবার ছুটির দিন থাকায় গোটা বাজার বন্ধ ছিল। তাই আগুনে কেউ ভিতরে আটকে পড়েননি। হতাহতের খবর নেই। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও দমকল কর্মীরা বহুতলের ভিতরে ঢুকে ভাল করে খতিয়ে দেখছেন, কোথাও আগুন লেগে রয়েছে কিনা। ওই বহুতলে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। বড়বাজার এলাকায় অবশ্য আগুন লাগার ঘটনা নতুন নয়। ২০০৮ সালে নন্দরাম মার্কেটে ভয়াবহ আগুন লেগেছিল। ২০১৮ সালে আগুনে পুড়ে যায় বাগরি মার্কেট। সেই দুঃস্বপ্ন ফের একবার দেখতে হল স্থানীয় বাসিন্দাদের।

```