Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বউবাজারের এলআইসি বিল্ডিংয়ে আগুন, অগ্নিদগ্ধ মহিলা-সহ ৩, ভর্তি হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরোঃ গণেশচন্দ্র অ্যাভিনিউর অগ্নিকাণ্ডের রেষ মিটতে না মিটতে ফের একবার অগ্নিকাণ্ড কলকাতায়। ফের একবার বউবাজারের বহুতলে লাগল আগুন। রবিবার ভোররাতে এলআইসি বিল্ডিংয়ে আগুন লাগে। এই ঘটনায় তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন বলে খবর। গুরুতর জখম অবস্থা

বউবাজারের এলআইসি বিল্ডিংয়ে আগুন, অগ্নিদগ্ধ মহিলা-সহ ৩, ভর্তি হাসপাতালে

শেষ আপডেট: 18 October 2020 08:41

দ্য ওয়াল ব্যুরোঃ গণেশচন্দ্র অ্যাভিনিউর অগ্নিকাণ্ডের রেষ মিটতে না মিটতে ফের একবার অগ্নিকাণ্ড কলকাতায়। ফের একবার বউবাজারের বহুতলে লাগল আগুন। রবিবার ভোররাতে এলআইসি বিল্ডিংয়ে আগুন লাগে। এই ঘটনায় তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন বলে খবর। গুরুতর জখম অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। সূত্রের খবর, রবিবার ভোর তিনটে নাগাদ ২২ নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউতে এলআইসি বিল্ডিংয়ের চারতলায় আগুন লাগে। চারতলায় একটি ক্যান্টিন রয়েছে। সেখানেই প্রথম আগুন লাগে। তারপরে তা বেশ খানিকটা ছড়িয়ে পড়ে। সেই সময় চারতলায় বেশ কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। তাঁরাই চিৎকার-চেঁচামেচি করতে শুরু করেন। বেশ কিছু জায়গা থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে থাকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। খবর দেওয়া হয় পুলিশেও। জানা গিয়েছে, খবর পেয়েই সঙ্গে সঙ্গে গিয়ে উপস্থিত হয় পুলিশ। আসে দমকলের পাঁচটি ইঞ্জিনও। তারা আগুন নেভানোর কাজ শুরু করে। উপরে আটকে থাকা কর্মীদের বাইরে বের করে আনার কাজ শুরু হয়। চারতলায় তিনজন আটকে পড়েছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা অগ্নিদগ্ধ হন। গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। জখম তিনজনকে সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা। দু’জনের অবস্থা গুরুতর বলেই খবর। দমকলের পাঁচটি ইঞ্জিনের বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে। কী ভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। এই আগুনের ফলে বিল্ডিংয়ের ভিতরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। রবিবার এলআইসি বিল্ডিং পরিদর্শনে যাবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। তাঁরা নমুনা সংগ্রহ করবেন। তারপর হয়তো বোঝা যাবে কী কারণে এই আগুন লেগেছে। তবে বিল্ডিংয়ের অগ্নি নির্বাপক ব্যবস্থা যথাযথ ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। এই ঘটনার ২৪ ঘণ্টা আগেই আগুন লাগে বউবাজারের গণেশচন্দ্র অ্যাভিনিউর একটি বহুতলে। দমকলের ১০টি ইঞ্জিন ছুটে গিয়েও আগুন নেভাতে হিমশিম খেতে হয়। এই অগ্নিকান্ডের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক কিশোর রয়েছে। ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে তার। অন্যদিকে একটি ফ্ল্যাটের বাথরুমে আটকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়। পরের দিন সকালেও ধোঁয়া বের হতে দেখা যায় ওই বিল্ডিং থেকে। সেই ঘটনার রেষ কাটতে না কাটতে ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ওই এলাকাতেই।

```