Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কী কাণ্ড! দিলীপ ঘোষের ঘোড়া ধাক্কা মারল বিজেপি কর্মীকে

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সাত সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপর চলে আসেন ধর্মতলায় চা চক্রে যোগ দিতে। সেখানেই ঘটল বিপত্তি! রাজ্য সভাপতি আসছেন। তাই আয়োজন ছিল রাজকীয়। কিছুটা পথ ঘোড়ার গাড়িতে চাপিয়ে দি

কী কাণ্ড! দিলীপ ঘোষের ঘোড়া ধাক্কা মারল বিজেপি কর্মীকে

শেষ আপডেট: 17 January 2021 06:09

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সাত সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপর চলে আসেন ধর্মতলায় চা চক্রে যোগ দিতে। সেখানেই ঘটল বিপত্তি! রাজ্য সভাপতি আসছেন। তাই আয়োজন ছিল রাজকীয়। কিছুটা পথ ঘোড়ার গাড়িতে চাপিয়ে দিলীপ ঘোষকে মঞ্চ পর্যন্ত নিয়ে যাওয়ার আয়োজন করেছিলেন কর্মীসমর্থকরা। সামনে এসকর্ট করে নিয়ে যাচ্ছিল শতখানেক মোটরবাইক। কিন্তু ঘোড়ার মন। হঠাত্‍ কী হল কে জানে সোজা গিয়ে ধাক্কা এক বিজেপি কর্মীর বাইকে। ভারসাম্য রাখতে না পেরে পড়ে যান তিনি। কাছাকাছি আরও বাইক থাকায় অন্য কয়েকজনও পড়ে যান। তবে দিলীপ ঘোষের কিছু হয়নি। কর্মীদের আঘাতও গুরুতর নন। তবে চা মুখে দিয়েই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শুরু করেন মেদিনীপুরের সাংসদ। এদিন দিলীপ ঘোষ বলেন, "চাল, আমফানের টাকার মতো ভ্যাকসিনেও ভাগ বসাচ্ছেন তৃণমূলের বিধায়ক-নেতারা। সেই জন্যই প্রয়োজনের তুলনায় কম পড়েছে ভ্যাকসিন।" দিলীপ ঘোষ আরও বলেছেন, "নেহাত ভ্যাকসিন বাড়ির গ্যারাজে রাখা যায় না! না হলে দেখতেন তাই করতো। তৃণমূল এমনই।" বিজেপিতে যোগদানের যে হিড়িক চলছে তা নিয়েও তাত্‍পর্যপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর কথায়, "দেখেশুনে নেওয়া হচ্ছে। দলের সিস্টেম রয়েছে। এখন দরজা খুলে রেখেছি। আস্তে আস্তে ছোট করব। তারপর বন্ধ করে দেব।"

```