Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ডেঙ্গি আক্রান্ত সদ্য প্রসূতির মৃত্যু কলকাতায়, সঙ্কটজনক শিশুও

দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক। দিন কুড়ি আগে জন্ম দিয়েছিলেন পুত্র সন্তানের। তারপরই ডেঙ্গি সংক্রমণ ধরা পড়ে মা এবং সদ্যোজাতর শরীরে। টানা পাঁচ দিনের লড়াই শেষে সোমবার ভোরে বালির বাসিন্দা প্রিয়াঙ্কা জয়সওয়ালের (২৭) মৃত্যু হলো কলকাতার বেসরকারি হাসপাত

ডেঙ্গি আক্রান্ত সদ্য প্রসূতির মৃত্যু কলকাতায়, সঙ্কটজনক শিশুও

শেষ আপডেট: 12 November 2018 13:08

দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক। দিন কুড়ি আগে জন্ম দিয়েছিলেন পুত্র সন্তানের। তারপরই ডেঙ্গি সংক্রমণ ধরা পড়ে মা এবং সদ্যোজাতর শরীরে। টানা পাঁচ দিনের লড়াই শেষে সোমবার ভোরে বালির বাসিন্দা প্রিয়াঙ্কা জয়সওয়ালের (২৭) মৃত্যু হলো কলকাতার বেসরকারি হাসপাতালে। শিশুটির অবস্থাও সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। অক্টোবরের তৃতীয় সপ্তাহে বেলুড়ের একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন প্রিয়াঙ্কা। বাড়িও ফেরেন সন্তানকে নিয়ে। প্রিয়াঙ্কার আত্মীয়রা জানিয়েছেন, ৪ নভেম্বরের থেকে জ্বর হয় মা এবং সন্তানের। ভর্তি করা হয় স্থানীয় নার্সিংহোমে। সেখানেই রক্তপরীক্ষা করে দেখা যায় মা এবং শিশুর শরীর মিলেছে ডেঙ্গুর জীবাণু। পরের দিনই স্থানান্তরিত করা হয় কলকাতার হাসপাতালে। আইসিইউ-তে রাখা হয় প্রিয়াঙ্কা এবং তাঁর ছেলেকে। শনিবার রাত থেকেই তাঁর অবস্থার অবনতি হতে থাকে বলে জানিয়েছেন তাঁর কাকা সিদ্ধেশ্বর ভকত। পুজোর আগে একের পর ডেঙ্গি আক্রান্তের মৃত্যু আতঙ্ক বাড়িয়েছিল শহরে। কিন্তু পুজোর পরে গরম খানিকটা কমায় মশাবাহিত রোগের উপদ্রবও কমছিল। কিন্তু তারপরেও ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হলো সদ্য প্রসূতির। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```