Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনায় জমায়েতে নিষেধাজ্ঞা মুখ্যমন্ত্রীর, তাও রক্সিতে ব্যবসায়ীদের নিয়ে বড় সভা ফিরহাদের

দ্য ওয়াল ব্যুরো: করোনা সতর্কতায় কেন্দ্রীয় সরকার যে যে নির্দেশিকা দিয়েছে, তার মধ্যে অন্যতম বেশি মানুষের জমায়েত করা যাবে না। গতকাল নেতাজি ইনডোরে মোহনবাগানের সম্বর্ধনা অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলেছিলেন। কিন্তু কো

করোনায় জমায়েতে নিষেধাজ্ঞা মুখ্যমন্ত্রীর, তাও রক্সিতে ব্যবসায়ীদের নিয়ে বড় সভা ফিরহাদের

শেষ আপডেট: 14 March 2020 14:07

দ্য ওয়াল ব্যুরো: করোনা সতর্কতায় কেন্দ্রীয় সরকার যে যে নির্দেশিকা দিয়েছে, তার মধ্যে অন্যতম বেশি মানুষের জমায়েত করা যাবে না। গতকাল নেতাজি ইনডোরে মোহনবাগানের সম্বর্ধনা অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলেছিলেন। কিন্তু কোথায় কী! শনিবার কলকাতা কর্পোরেশন অধিকৃত রক্সি সিনেমাহলে প্রায় ২০০ জন ব্যবসায়ীকে নিয়ে বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম। যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। গতকাল মুখ্যমন্ত্রী করোনা রুখতে একাধিক পরামর্শ দিয়েছিলেন। তার মধ্যে ছিল পাঁচ মিটার দূরত্ব থেকে একে অন্যের সঙ্গে কথা বলুন, কেউ কারও সঙ্গে হাত মেলাবেন না, হাঁচি পেলে কী ভাবে হাঁচতে হবে—সব পইপই করে বুঝিয়েছিলেন দিদি। সেইসঙ্গে বলেছিলেন গতকালের অনুষ্ঠান আগে ঠিক হয়ে গিয়েছিল বলে করতে হল। করোনার জন্য সেই অনুষ্ঠান দ্রুত শেষ করে দেন মমতা। এমনকি ক্লাবগুলির হাতে চেকও তুলে দেননি। সরকার জানিয়েছে পাঠিয়ে দেওয়া হবে। সব মিলিয়ে সরকারের সর্বোচ্চ স্তর থেকে যখন এমন পরামর্শ, নির্দেশ দেওয়া হচ্ছে, তখন সেই সরকারেরই আর এক মন্ত্রী তথা কলকাতার মেয়র সভা করলেন ব্যবসায়ীদের নিয়ে। এ ব্যাপারে ববি হাকিমের প্রতিক্রিয়া না পাওয়া গেলেও কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রাজ্যসভার চিকিৎসক সাংসদ শান্তনু সেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ নিয়ে আমি কোনও মন্তব্য করব না।” এদিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মেয়র জানিয়েছেন, রক্সির আশেপাশে যে দোকান আছে, সেগুলি উচ্ছেদ হবে না। পুরসভা তাদের থেকে ভাড়া নেবে। একই সঙ্গে বলা হয়েছে, যে ২২জন কর্মচারী রক্সিতে কাজ করতেন তাঁরাও কাজ হারাবেন না। তাঁদের পুরসভায় যুক্ত করে নেওয়া হবে।

```