Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা-অজুহাতে সিবিআই অফিসে ঢুকতে বাহানা এনামুলের, শেষরক্ষা হল না

দ্য ওয়াল ব্যুরো: আজ সকালে কলকাতায় সিবিআই অফিসে হাজির হন গরুপাচার কাণ্ডে ধৃত এনামুল হক। তবে নিজাম প্যালেসে ঢোকার আগে একপ্রস্থ বাহানা করেন তিনি। বলেন, তাঁর নাকি করোনা হয়েছে। তাই ভিতরে যাওয়া সম্ভব নয়। তবে বেশিক্ষণ এসব টালবাহানা, জারিজুরি খাটেন

করোনা-অজুহাতে সিবিআই অফিসে ঢুকতে বাহানা এনামুলের, শেষরক্ষা হল না

শেষ আপডেট: 9 November 2020 07:46

দ্য ওয়াল ব্যুরো: আজ সকালে কলকাতায় সিবিআই অফিসে হাজির হন গরুপাচার কাণ্ডে ধৃত এনামুল হক। তবে নিজাম প্যালেসে ঢোকার আগে একপ্রস্থ বাহানা করেন তিনি। বলেন, তাঁর নাকি করোনা হয়েছে। তাই ভিতরে যাওয়া সম্ভব নয়। তবে বেশিক্ষণ এসব টালবাহানা, জারিজুরি খাটেনি। শেষ পর্যন্ত নিজাম প্যালেসে ঢুকতেই হয় তাঁকে। গরু পাচার কাণ্ডে দিল্লিতে এনামুল হককে গ্রেফতার করা হয়েছিল। বাংলায় আনার কথা থাকলেও তাঁকে আনা হয়নি। দিল্লির বিশেষ সিবিআই আদালত আজ ৯ নভেম্বর সোমবার বেলা ১২টা পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। তবে তার পাশাপাশি এনামুলকে নির্দেশ দেওয়া হয় যে এই সময়ের মধ্যে তাঁকে কলকাতার সিবিআই দফতরে আত্মসমর্পণ করতে হবে। দিল্লির বিশেষ সিবিআই আদালতের নির্দেশ অনুসারে আজ বেলা পৌনে এগারোটা নাগাদ নিজাম প্যালেসে সিবিআইয়ের অফিসে আসেন এনামুল। কিন্তু বিল্ডিংয়ের নীচে গাড়িতে বসেই সিবিআই অফিসারদের কাছে ফোনে তিনি দাবি করেন, তাঁর করোনা হয়েছে। তাই তিনি সিবিআই দফতরের ভিতরে যেতে পারবেন না। এনামুলের দাবি শুনে তাঁর কোভিড রিপোর্ট দেখতে চান সিবিআই কর্তারা। কিন্তু তখন রিপোর্ট দেখাতে পারেননি এনামুল। শেষমেষ একপ্রকার বাধ্য হয়ে সিবিআই দফতরে যান তিনি। জানা গিয়েছে, গরু পাচার কাণ্ডে আজ তাঁকে জেরা করবেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিনভর গরু পাচারের তদন্তে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআই। বিএসএফ কর্তা সতীশ কুমারের সূত্র ধরেই এনামুলকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। সতীশ কুমারের সল্টলেকের বাড়ি এবং মানিকতলার এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিলেন সিবিআই গোয়েন্দারা। এরপর শুক্রবার দিল্লিতে গ্রেফতার করা হয় এনামুল হককে। শুক্রবার গ্রেফতারের পর শনিবার এনামুলকে কলকাতায় এনে তল্লাশি চালানোর পরিকল্পনা ছিল সিবিআইয়ের। কিন্তু ট্রানজিট রিমান্ডের জন্য এনামুলকে আদালতে তোলার পর সিবিআইয়ের সব পরিকল্পনা ভেস্তে যায়। এনামুলের আইনজীবীরা তাঁর অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন। এর পর এনামুলকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন দেয় দিল্লির বিশেষ সিবিআই আদালত।

```