Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সল্টলেকের রাস্তায় তিনদিন ঘুরে বেড়ালেন করোনা আক্রান্ত, অবশেষে ভর্তি হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরোঃ নিজে করোনা আক্রান্ত হলেও তা যাতে পরিবারের মধ্যে ছড়িয়ে না পড়ে, তার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন এক ব্যক্তি। দিনে সল্টলেকের রাস্তায় ঘুরে বেড়াতেন আর রাতে একটি নির্মীয়মান বাড়িতে গা ঢাকা দিতেন। অবশেষে এই খবর জানতে পারেন

সল্টলেকের রাস্তায় তিনদিন ঘুরে বেড়ালেন করোনা আক্রান্ত, অবশেষে ভর্তি হাসপাতালে

শেষ আপডেট: 12 September 2020 13:45

দ্য ওয়াল ব্যুরোঃ নিজে করোনা আক্রান্ত হলেও তা যাতে পরিবারের মধ্যে ছড়িয়ে না পড়ে, তার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন এক ব্যক্তি। দিনে সল্টলেকের রাস্তায় ঘুরে বেড়াতেন আর রাতে একটি নির্মীয়মান বাড়িতে গা ঢাকা দিতেন। অবশেষে এই খবর জানতে পারেন বিধায়ক তথা দমকলমন্ত্রী সুজিত বসু। তাঁর উদ্যোগেই ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, মধ্যমগ্রামের বাসিন্দা ওই ব্যক্তি সল্টলেকের একটি শপিং মলের গাড়ি পার্কিংয়ে কাজ করতেন। কিন্তু সম্প্রতি তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। বাড়ির কাউকে এই কথা জানাননি তিনি। বাড়ি থেকে বেরিয়ে যান। এদিকে কাজেও যাননি তিনি। তিনদিন ধরে সল্টলেকের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে থাকেন তিনি। শেষ পর্যন্ত শুক্রবার আর না পেরে ভাইকে ফোন করে সব খবর তিনি খুলে বলেন। তিনি জানান, দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ছেন তিনি। দাদার আক্রান্ত হওয়ার কথা বাড়িতে জানান ওই ব্যক্তির ভাই। তারপরেই মন্ত্রী সুজিত বসুর সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিবার। সুজিত বসু সবটা জেনে দত্তাবাদ অঞ্চলের কাউন্সিলর নির্মল দত্তকে পুরো বিষয়টা খোঁজ নিয়ে দেখতে বলেন। তারপরেই জানা যায়, একটা নির্মীয়মান বাড়িতে কোনও রকমে গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। তারপরেই শুক্রবার তাঁকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই আইসোলেশনে রয়েছেন তিনি। সূত্রের খবর, ওই ব্যক্তি জানিয়েছেন, কয়েক দিন ধরে শরীর খারাপ ছিল তাঁর। তাই তিনি করোনা পরীক্ষা করান। তাতে রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু পরিবারের যাতে কারও মধ্যে সংক্রমণ না ছড়ায় তাই বাড়ি যাননি তিনি। কাউকে না বলেই চলে আসেন। পরিবারের লোকেরাও তাঁর কোনও খবর পাচ্ছিলেন না। অবশেষে ভাইকে ওই ব্যক্তি ফোন করলে সবটা জানা যায়। এই ঘটনায় অবশ্য আতঙ্ক ছড়িয়েছে সল্টলেকে। কারণ, ওই ব্যক্তি তিনদিন ধরে কোথায় কোথায় ঘুরেছেন তা কেউ জানেন না। যেহেতু ওই ব্যক্তিকে আক্রান্ত হিসেবে কেউ জানতেন না, তাই অনেকেই তাঁর সংস্পর্শে এসে থাকতে পারেন। কিন্তু কারা কারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছেন, তা খুঁজে বের করা খুবই কঠিন বলেই মনে করছে স্থানীয় প্রশাসন। এখন কী ভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যাবে সেটাই প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। মানুষের মনে যাতে করোনা নিয়ে আরও সচেতনতা বাড়ে সেই বিষয়ে প্রচার চালানোর কথা ভাবছে স্থানীয় প্রশাসন।

```