Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

অনলাইন ক্লাস চলাকালীন আত্মঘাতী কলকাতার সপ্তম শ্রেণির ছাত্র, অবসাদ, নাকি অন্য কারণ, ধন্ধে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: ছেলের অনলাইন ক্লাস শুরু হওয়ার পরে মাকে কাজের জায়গায় পৌঁছে দিতে গিয়েছিলেন বাবা। কিন্তু তারমধ্যেই যে সে গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হবে তা স্বপ্নেও ভাবেননি তাঁরা। তাই ছেলেকে বাড়িতে রেখে অন্যান্য দিনের মতো নিশ্চিন্ত মনে বাইরে গিয়

অনলাইন ক্লাস চলাকালীন আত্মঘাতী কলকাতার সপ্তম শ্রেণির ছাত্র, অবসাদ, নাকি অন্য কারণ, ধন্ধে পুলিশ

শেষ আপডেট: 3 September 2020 09:58

দ্য ওয়াল ব্যুরো: ছেলের অনলাইন ক্লাস শুরু হওয়ার পরে মাকে কাজের জায়গায় পৌঁছে দিতে গিয়েছিলেন বাবা। কিন্তু তারমধ্যেই যে সে গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হবে তা স্বপ্নেও ভাবেননি তাঁরা। তাই ছেলেকে বাড়িতে রেখে অন্যান্য দিনের মতো নিশ্চিন্ত মনে বাইরে গিয়েছিলেন বাবা-মা। বাড়ি ফিরে বাবা দেখেন ওই অবস্থা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে ডাক্তাররা। কলকাতার এক সপ্তম শ্রেণির ছাত্রের আত্মহত্যার ঘটনায় ফের সামনে এল অবসাদের তত্ত্ব। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকার কালিতলা পার্ক এলাকায়। ১৩ বছরের ওই কিশোর বান্দিপুর রোডের একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা রেলের ঠিকাদারের কাজ করেন। তাই বেশিরভাগ সময়েই তাঁকে বাড়ির বাইরেই থাকতে হয়। মা একটি ক্লিনিকে কাজ করেন। জানা গিয়েছে, লকডাউনের পর থেকে গত কয়েক মাস বাড়িতেই রয়েছেন ছেলেটির বাবা। তাঁর রোজগার না থাকায় একটু সমস্যা হচ্ছিল সংসারে। মায়ের ক্লিনিকের কাজের উপরেই সবটা নির্ভর করতে হচ্ছিল। এদিক লকডাউনের ফলে বহুদিন বাড়ির বাইরে বেরতে পারেনি ছেলেটিও। তাই এইসব মিলিয়ে তার মধ্যে অবসাদ এসেছিল বলেই মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১০টায় অনলাইন ক্লাস শুরু হয় ছেলেটির। তার ক্লাস শুরু হওয়ার পরে মাকে সাইকেলে করে ক্লিনিকে পৌঁছে দিয়ে গিয়েছিলেন তার বাবা। গত কয়েক দিন ধরে এই একই রুটিন চলছে। ছেলের আচরণে বিন্দুমাত্র সন্দেহ হয়নি তাঁদের। মাকে ক্লিনিকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে ছেলেটির বাবা দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকির পরেও কোনও সাড়া না মেলায় অবশেষে দরজা ভেঙে তিনি দেখেন পাখার সঙ্গে গলায় ওড়না জড়িয়ে ঝুলছে তাঁর ছেলের দেহ। ছেলেটির বাবার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন সেখানে। সবাই মিলে ১৩ বছরের ওই কিশোরের দেহ বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার পরেই খবর দেওয়া হয় রিজেন্ট পার্ক থানায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অবসাদের তত্ত্ব উঠে এলেও অন্য কারণও খতিয়ে দেখছে তারা। সপ্তম শ্রেণির ওই ছাত্রের সহপাঠীদের সঙ্গে কথা বলা হচ্ছে। পাড়ার বন্ধুবান্ধবদেরও জিজ্ঞাসা করছে পুলিশ। কারও সঙ্গে মনোমালিন্য হয়েছিল কিনা, বা কাউকে নিজের অবসাদের কথা সে বলেছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। খোঁজ খবর নেওয়া হচ্ছে বাচ্চাটির স্কুলের শিক্ষকদের কাছেও। অনলাইন ক্লাস চলাকালীন কোনও দিন তার মধ্যে কোনও অস্বাভাবিকতা দেখা গিয়েছিল কিনা তার জন্যই শিক্ষকদের দ্বারস্থ হয়েছে পুলিশ। কোনও কারণে সম্প্রতি বাবা-মার কাছে সে বকুনি খেয়েছিল কিনা সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ।

```