Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রানিকুঠিতে জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ছাত্রী, মডেলিংয়ে বাধা, নাকি খারাপ ফল, ধন্দে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: জলে ডুবে আত্মঘাতী হল এক স্কুল ছাত্রী। ঘটনাটি টালিগঞ্জের রানিকুঠি এলাকার। পুকুর থেকে উদ্ধার হয় দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে রানিকুঠি এলাকার একটি পুকুর থেকে

রানিকুঠিতে জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ছাত্রী, মডেলিংয়ে বাধা, নাকি খারাপ ফল, ধন্দে পুলিশ

শেষ আপডেট: 23 November 2019 11:17

দ্য ওয়াল ব্যুরো: জলে ডুবে আত্মঘাতী হল এক স্কুল ছাত্রী। ঘটনাটি টালিগঞ্জের রানিকুঠি এলাকার। পুকুর থেকে উদ্ধার হয় দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে রানিকুঠি এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয় সুমেধা বসু ( ১৭ ) নামের জিডি বিড়লা স্কুলের ওই ছাত্রীর দেহ। শুক্রবার সন্ধেবেলা টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল সুমেধা। রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা ওই ছাত্রী অনেকক্ষণ বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। এরমধ্যেই খবর আসে এলাকার রানিদিঘি নামের একটি পুকুরে এক তরুণীকে ঝাঁপ দিতে দেখেছেন কয়েকজন বাসিন্দা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় সুমেধার দেহ। পরিবারের লোকেরা গিয়ে দেহ শনাক্ত করেন। উদ্ধার করার পর সুমেধার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। পুলিশ সূত্রে খবর, পুকুরের পাশ থেকে উদ্ধার করা হয়েছে সুমেধার ব্যাগ ও মোবাইল ফোন। ব্যাগে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোটও। তাতে অবশ্য মৃত্যুর জন্য কাউকে দায়ী করেনি সে। তবে সেখানে অবসাদের কথা লিখেছে সে। সুইসাইড নোটে লেখা রয়েছে পরীক্ষায় খারাপ ফল হয়েছিল তার। তাই মানসিক অবসাদে ভুগছিল সে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মডেলিং করার ইচ্ছে ছিল সুমেধার। সেইজন্য নাকি মুম্বইও যেতে চেয়েছিল সে। কিন্তু বাড়িতে তাকে বকাঝকা করা হয়। পরীক্ষার খারাপ ফলের জন্যও নাকি কথা শোনান মা-বাবা। এই কারণেই সে আত্মহত্যা করেছে কিনা তা অবশ্য এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাবা-মা ও পরিবারের অন্যান্য লোকেদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

```