Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপি দফতরের দিকে কংগ্রেসের মিছিল, আটকে দিল পুলিশ, উত্তেজনা সেন্ট্রাল অ্যাভিনিউয়ে

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে যুব কংগ্রেস ও ছাত্রপরিষদের মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল সেন্ট্রাল অ্যাভিনিউয়ে। রবিবার দুপুরে ধর্মতলা থেকে মিছিল শুরু করে কংগ্রেসের ছাত্র-যুব সংগঠন মিছিলের শুরুতে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা

বিজেপি দফতরের দিকে কংগ্রেসের মিছিল, আটকে দিল পুলিশ, উত্তেজনা সেন্ট্রাল অ্যাভিনিউয়ে

শেষ আপডেট: 29 December 2019 12:21

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে যুব কংগ্রেস ও ছাত্রপরিষদের মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল সেন্ট্রাল অ্যাভিনিউয়ে। রবিবার দুপুরে ধর্মতলা থেকে মিছিল শুরু করে কংগ্রেসের ছাত্র-যুব সংগঠন মিছিলের শুরুতে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রবীণ কংগ্রেস নেতা আবদুল মান্নান। বিজেপি রাজ্য দফতরের দিকে মিছিল এগোতে থাকে। কিন্তু সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে মিছিল আটকে দেয় পুলিশ। সেখানেই অবস্থানে বসে পড়েন কংগ্রেস কর্মীরা। যার ফলে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটি লেনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রবিবার ছুটির দিন হওয়ায় বিশেষ দুর্গতি হয়নি। তবে মিনিট কুড়ি অবস্থান চলার পর কংগ্রেস কর্মীদের তুলে দেয় পুলিশ। এর আগে গত ১২ ডিসেম্বর এই ঘটনা ঘটেছিল। পুরসভা সংক্রান্ত একাধিক দাবিতে ওই দিন কলকাতা কর্পোরেশন ঘেরাওয়ের ডাক দিয়েছিল যুব কংগ্রেস। মহম্মদ আলি পার্ক থেকে শুরু হয় মিছিল। ঢিল ছোড়া দূরত্বেই বিজেপি রাজ্য দফতর। পুলিশের অনুমান ছিল সংঘর্ষ বাঁধবে। তাই মুরলীধর সেন লেনের মুখে বিরাট সংখ্যায় পুলিশ মোতায়েন করেছিল লালবাজার। কংগ্রেসের মিছিল সেখানে পৌঁছতেই শুরু হয় ধুন্ধুমার। এদিন অবশ্য অনেকটা আগেই কংগ্রেসের মিছিল আটকে দেয় পুলিশ।

```