Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুই অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ, ধুন্ধুমার আরজি করে

দ্য ওয়াল ব্যুরো: রোগী দেখতে এসে নিগৃহীত দুই অন্তঃসত্ত্বা। অভিযোগের তির আরজি কর হাসপাতালে দিকে। শুক্রবার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন আত্মীয়কে দেখতে এসেছিলেন দুই অন্তঃসত্ত্বা। হাসপাতাল সূত্রে খবর, ভিজিটিং আওয়ার্সের পরে রোগীর সঙ্গে দেখা করতে

দুই অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ, ধুন্ধুমার আরজি করে

শেষ আপডেট: 31 January 2020 12:40

দ্য ওয়াল ব্যুরো: রোগী দেখতে এসে নিগৃহীত দুই অন্তঃসত্ত্বা। অভিযোগের তির আরজি কর হাসপাতালে দিকে। শুক্রবার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন আত্মীয়কে দেখতে এসেছিলেন দুই অন্তঃসত্ত্বা। হাসপাতাল সূত্রে খবর, ভিজিটিং আওয়ার্সের পরে রোগীর সঙ্গে দেখা করতে এসেছিলেন ওই দুই মহিলা। এরপরেই শুধু হয় গন্ডগোল। অভিযোগ, ওই ওয়ার্ডের নিরাপত্তারক্ষী দুই অন্তঃসত্ত্বাকে বলেন, ভিজিটিং আওয়ার্স ছাড়া রোগীর সঙ্গে দেখা করতে গেলে ২০ টাকা লাগবে। টাকা দিতে রাজি হননি দুই মহিলা। এরপরেই শুরু হয় তুমুল বচসা। ওই দুই মহিলার পরিবারের অভিযোগ, বচসা চালাকালীন দুই অন্তঃসত্ত্বাকে মারধর করেছেন ওয়ার্ডের নিরাপত্তারক্ষী। এক অন্তঃসত্ত্বার পেটে ওই নিরাপত্তারক্ষী লাথি মারেন বলেও অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। কেবল নিরাপত্তারক্ষী নয়, ওই ওয়ার্ডের আয়ার বিরুদ্ধেও মারধরের অভিযোগ এনেছে দুই অন্তঃসত্ত্বার পরিবার। সূত্রের খবর, অঞ্জু বিবি এবং মঞ্জু বিবি নামে ওই দুই মহিলা বেলগাছিয়ার বাসিন্দা। পরিবারের অভিযোগ, মারধর চলায় অসুস্থ হয়ে পড়েন দু'জনেই। অচৈতন্য হয়ে যান এক অন্তঃসত্ত্বা। এরপরেই দ্রুত ওই দুই অন্তঃসত্ত্বাকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। গোটা ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল চত্বরে। মানিকতলা থানার বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই ওই নিরাপত্তারক্ষী এবং আয়ার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে দুই অন্তঃসত্ত্বার পরিবার।

```