Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

শেষ পাতা ওল্টাল ক্যালেন্ডার, স্বাগত ২০২০

দ্য ওয়াল ব্যুরো: শেষ হয়ে গেল ২০১৯। গোটা বিশ্ব স্বাগত জানাল নতুন বছরকে। ২০২০ সালকে স্বাগত জানানোর আনন্দে মাতল সিঙ্গাপুর থেকে কলকাতা। আলোর রোশনাইয়ে ভরে উঠল আকাশ। সবার মুখে একটাই কথা, 'হ্যাপি নিউ ইয়ার ২০২০।' নাচ-গান, খাওয়া-দাওয়া আর আড্ডায় নতুন

শেষ পাতা ওল্টাল ক্যালেন্ডার, স্বাগত ২০২০

শেষ আপডেট: 31 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: শেষ হয়ে গেল ২০১৯। গোটা বিশ্ব স্বাগত জানাল নতুন বছরকে। ২০২০ সালকে স্বাগত জানানোর আনন্দে মাতল সিঙ্গাপুর থেকে কলকাতা। আলোর রোশনাইয়ে ভরে উঠল আকাশ। সবার মুখে একটাই কথা, 'হ্যাপি নিউ ইয়ার ২০২০।' নাচ-গান, খাওয়া-দাওয়া আর আড্ডায় নতুন বছরকে স্বাগত জানাল কলকাতা। রাত যত বাড়ল রেস্তোরাঁ, পাব, নাইট ক্লাবে বাড়ল ভিড়। এই রাত যেন শেষ হওয়ার নয়। এই রাত আনন্দ করার। নতুন বছরকে স্বাগত জানানোর। গতকাল থেকেই সেলিব্রেশনে মেতেছে বাঙালি। বছর শেষ আর নতুন বছর শুরুর এই সময়টায় সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিতে প্রস্তুত ছিল কলকাতা। বছরের শেষ দিনে পাড়ায় পাড়ায়, বাড়ির ছাদে পিকনিক হয়েছে দেদার। নাচ-গান, খাওয়া-দাওয়া হয়েছে। কেউ দুপুরে, তো কেউ আবার রাতে পিকনিক করেছে। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই শুরু হল বাজি পোড়ানো। হুল্লোড়ের মধ্যে দিয়েই পা দিল নতুন বছর। বাড়ির পিকনিক তো রয়েছেই, তা বলে নতুন বছরের আগমনে কি আর বাড়িতে থাকা যায়। তাই সন্ধ্যা হতেই বেরিয়ে পড়েছে তিলোত্তমা। শহরের প্রায় সব রাস্তা সেজে উঠেছে নতুন আলোয়। আলো-ঝলমলে রাস্তায় দল বেঁধে হাঁটছে তরুণ প্রজন্ম। ভিড় বেড়েছে শহরের হোটেল, রেস্তোরাঁ, নাইট ক্লাবগুলোতে। শহরের প্রায় সব ভাল হোটেলেই বর্ষবরণের জন্য আয়োজন করা হয়েছিল নাচ-গানের। জে ডাবলু ম্যারিয়ট, দ্য পার্ক, ফ্লোটেল, ক্যালকাটা ক্লাবে ছিল অনেক রকমের আয়োজন। সেখানে সব বয়সের লোকেদের ভিড়। কেউ এসেছেন বন্ধু-বান্ধবের সঙ্গে, কেউ পরিবারের সঙ্গে তো কেউ আবার প্রিয়জনের সঙ্গে। সবাই মিলে ভাগ করে নিচ্ছেন এই আনন্দ। আজ কলকাতা ঘুমোবে না। তিলোত্তমা তার নিজের মতো করে উপভোগ করবে নতুন বছরের প্রথম দিন।

```