Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

'গণশক্তি' দফতরের সামনে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ, অনেকে বলতেই পারলেন না কেন এসেছেন

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার থেকেই একটি খবরের কাটিং নিয়ে সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র গণশক্তির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। গতকাল, শুক্রবার জানা যায় আজ শনিবার এজেসি বোস রোডে গণশক্তি দফতর ঘেরাও অভিযানে যাব

'গণশক্তি' দফতরের সামনে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ, অনেকে বলতেই পারলেন না কেন এসেছেন

শেষ আপডেট: 20 June 2020 11:30

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার থেকেই একটি খবরের কাটিং নিয়ে সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র গণশক্তির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। গতকাল, শুক্রবার জানা যায় আজ শনিবার এজেসি বোস রোডে গণশক্তি দফতর ঘেরাও অভিযানে যাবে বিজেপির মহিলা মোর্চা। নেতৃত্ব দেবেন সংগঠনের সভানেত্রী তথা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। বিক্ষোভ দেখাতে মেরে কেটে শতখানেক মহিলারা মোর্চার কর্মী জমায়েত হলেন ঠিকই কিন্তু বিক্ষোভ দানা বাঁধার আগেই তাঁদের আটক করে নিয়ে যায় পুলিশ। বেলা সাড়ে ১২টা থেকেই রিপন স্ট্রিটের মোড়, জোড়া গির্জার সামনে জড়ো হতে শুরু করেছিলেন মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। বেলা দেড়টা নাগাদ অগ্নিমিত্রা পল আসেন জোড়া গির্জার সামনে। তিনি বলেন, সিপিএমের মুখপত্র দেশ বিরোধী বক্তব্য প্রকাশ করেছে। তার প্রতিবাদেই এই কর্মসূচি। তিনি আরও বলেন, এত জওয়ান শহিদ হওয়ার পরে তাঁদের প্রতি কোনও সমবেদনা নেই সিপিএমের। ওরা চিনের সুরে কথা বলছে, খবর ছাপছে। যদিও গণশক্তির তরফে মুখ্য বার্তা সম্পাদক তথা সিপিএমের রাজ্য কমিটির সদস্য অতনু সাহা বলেন, "যে সংবাদ গণশক্তিতে প্রকাশ হয়েছে তাতে বিদেশমন্ত্রক, সেনাবাহিনী ও চিনের বিদেশমন্ত্রকের পূর্ণ বয়ান রয়েছে। বিজেপির লোকজন পুরো খবরটা না পড়েই রাজনৈতিক উদ্দেশে যা করার করছেন। দেশের অখণ্ডতা, সার্বভৌমত্বের প্রশ্নে সংবাদ মাধ্যমের দায়িত্ব রয়েছে। গণশক্তি সেই দায়িত্ব পালন করে আসছে।" যদিও বিক্ষোভ দেখাতে আসা অনেক মহিলার মোর্চার কর্মীই বলতে পারেননি তাঁরা কেন এসেছেন। তবে নেতৃত্বের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে এসেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অন্যায় ভাবে তাঁদের গ্রেফতার করেছে। সোশ্যাল মিডিয়ায় উত্তেজনার আঁচ পেয়ে দলের মহিলা কর্মীদের জড়ো হওয়ার ডাক দিয়েছিল সিপিএম। যদিও সেই জমায়েত রাস্তায় ছিল না। গণশক্তি ভবনের উল্টোদিকে সিপিএমের কলকাতা জেলা দফতর প্রমোদ দাশগুপ্ত ভবনে জড়ো হয়েছিলেন গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্ব ও কর্মীরা। কিন্তু কোনও সংঘাতের ঘটনা এদিন ঘটেনি। সতর্ক ছিল পুলিশও। এদিন সৌরিশ ভট্টাচার্য নামের এক যুব মোর্চার কর্মীকেও গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তিনি মহিলাদের মধ্যে ঢুকে উস্কানি দিচ্ছিলেন। যদিও তাঁর দাবি, যুব মোর্চার কর্মীর হিসেবে সংহতি জানাতেই তিনি এসেছিলেন। মোট ৭০ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁদের ছেড়েও দেওয়া হয়।

```