Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যক্তিগত বন্ডে জামিন রূপা-পুত্রকে, এলাকার বাইরে বেরোতে পারবেন না আকাশ

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে বেপরোয়া গাড়ি চালানোর ঘটনায় জামিন পেলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশ। শনিবার আলিপুর আদালতের বিচারক ১০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেন তাঁকে। তবে নির্দেশ দেওয়া হয়েছে মামলা চলাকালীন নিজের থানা এলাকার বাই

ব্যক্তিগত বন্ডে জামিন রূপা-পুত্রকে, এলাকার বাইরে বেরোতে পারবেন না আকাশ

শেষ আপডেট: 17 August 2019 10:27

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে বেপরোয়া গাড়ি চালানোর ঘটনায় জামিন পেলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশ। শনিবার আলিপুর আদালতের বিচারক ১০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেন তাঁকে। তবে নির্দেশ দেওয়া হয়েছে মামলা চলাকালীন নিজের থানা এলাকার বাইরে বেরোতে পারবেন না তিনি। এমনকী পুলিশ ডাকলেই থানায় হাজিরা দিতে হবে তাঁকে। শনিবার আলিপুর আদালতে তোলা হয় আকাশকে। সেখানেই সওয়াল জবাব চলাকালীন সরকার পক্ষের আইনজীবী বলেন, "অভিযুক্ত আকাশ মুখোপাধ্যায় প্রভাবশালী। তিনি মুক্তি পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন।" অন্যদিকে অভিযুক্তের আইনজীবীর তরফে বলা হয়, "তদন্তে কোনও অগ্রগতি হয়নি। আমার মক্কেলকে বিনা কারণে ধরে রাখা হয়েছে। আর রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব সরকারি সম্পত্তি নয়। তাই সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ ভিত্তিহীন।" সবকিছু শোনার পর বিচারপতি এই জামিনের নির্দেশ দেন। আকাশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা, মোটর ভেহিকেল অ্যাক্ট এবং সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে ৩ পিডিপিপি অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গল্ফ গার্ডেনে নিজের বাড়ির কাছেই এই দুর্ঘটনা ঘটান আকাশ। বেপরোয়া গতির গাড়ি সজোরে ধাক্কা মারে রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবের পাঁচিলে। ভেঙে যায় মজবুত পাঁচিলের বেশ অনেকটা অংশ। স্থানীয়দের অভিযোগ সবসময়ই নাকি এমন তীব্র গতিতে বেপরোয়া ভাবে গাড়ি চালান আকাশ। বহুবার সতর্ক করার পরেও কোনও লাভ হয়নি। বৃহস্পতিবার আকাশ মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা। সে দিন রাতেই আটক করে মেডিক্যাল টেস্টের জন্য আকাশকে নিয়ে যাওয়া হয় এম আর বাঙুর হাসপাতালে। তবে আকাশ মদ্যপ ছিলেন এমন কোনও প্রমাণ রিপোর্টে পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ। এ দিকে এই দুর্ঘটনার পর টুইট করেন রূপা। লেখেন, গোটা ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা যেন নেওয়া হয়। কোনও সুবিধা যেন না দেওয়া হয়। পাশাপাশি তিনি এ-ও লেখেন, ছেলেকে ভালোবাসেন ঠিকই, কিন্তু আইন, আইনের পথে চলুক সেটা চান। আকাশের পরিবারের দাবি, যে গাড়িতে দুর্ঘটনা ঘটেছে, মাস তিনেক ধরে সেটা গ্যারেজে পড়েছিল। বৃহস্পতিবার রাতে বাড়ির ফেরার সময় আকাশ বুঝতে পারেন গাড়ির অ্যাক্সিলারেটর বিগড়ে গিয়েছে। ব্রেক ধরছে না। আশেপাশের কারও যেন ক্ষতি না হয় তার জন্যই পাঁচিলে ধাক্কা মারেন তিনি। পুলিশ জানিয়েছে, গাড়িটির কোনও যান্ত্রিক গোলযোগ ছিল কিনা তার জন্য মেক্যানিক্যাল টেস্ট করা হবে।

```