Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

রোজভ্যালি কাণ্ড : অনশনকারীদের সঙ্গে দেখা করে কৈলাস বললেন, 'ওদের পাশে আছি'

দ্য ওয়াল ব্যুরো : দলের শীর্ষনেতৃত্ব রাজ্যে এসে বারবার বলেছেন, চিটফান্ড কাণ্ডে দোষীদের শাস্তি দেওয়া হবে। সাধারণ মানুষের টাকা ফিরিয়ে আনা হবে। দল তাদের পাশে আছে। সেই বার্তাই আরও একবার দেখা গেল বিজেপির তরফে। শনিবার রোজভ্যালির অনশনরত আমানতকারীদে

রোজভ্যালি কাণ্ড : অনশনকারীদের সঙ্গে দেখা করে কৈলাস বললেন, 'ওদের পাশে আছি'

শেষ আপডেট: 9 February 2019 13:57

দ্য ওয়াল ব্যুরো : দলের শীর্ষনেতৃত্ব রাজ্যে এসে বারবার বলেছেন, চিটফান্ড কাণ্ডে দোষীদের শাস্তি দেওয়া হবে। সাধারণ মানুষের টাকা ফিরিয়ে আনা হবে। দল তাদের পাশে আছে। সেই বার্তাই আরও একবার দেখা গেল বিজেপির তরফে। শনিবার রোজভ্যালির অনশনরত আমানতকারীদের সঙ্গে দেখা করলেন কেন্দ্রের তরফে রাজ্যের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। শনিবার মিন্টো পার্কের পার্ক প্রাইম হোটেলের বাইরে রোজভ্যালির অনশনরত আমানতকারীদের সঙ্গে দেখা করেন কৈলাস। গত ৯২ দিন ধরে এই অনশন চালাচ্ছেন আমানতকারীরা। শেষ পাঁচদিন ধরে তাঁরা আমরণ অনশনে বসেছিলেন। সেখানে গিয়েই তাঁদের সঙ্গে কথা বলেন কৈলাস। বিজেপি যে তাঁদের পাশে রয়েছে, সে কথা বোঝানোর চেষ্টা করেন মধ্যপ্রদেশের এই বর্ষীয়ান বিজেপি নেতা। অনশনমঞ্চ থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে কৈলাস বলেন, রোজভ্যালির মতো চিট ফান্ডের কবলে পড়ে লক্ষ লক্ষ সাধারণ গরিব মানুষ নিজেদের সর্বস্ব হারিয়েছেন। তাই শেষ পর্যন্ত অনশনের রাস্তা বেছেছেন তাঁরা। কিন্তু বিজেপি তাঁদের পাশে রয়েছে। এই অনশনকারীদের সঙ্গে রাজ্যপাল ও ইডি আধিকারিকদের দেখা করিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। কৈলাস বলেন, "এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে আধিকারিকরা রোজভ্যালি কাণ্ডের তদন্ত করছেন, তাঁদের সঙ্গে আমানতকারীদের দেখা করিয়ে দেব। কী কারণে তদন্তে দেরি হচ্ছে, সেটা আধিকারিকরা তাঁদের জানাবেন। তদন্তে গতি আনার জন্য আবেদন করবেন আমানতকারীরা। এ ছাড়াও রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গেও দেখা করিয়ে দেব, যাঁর কাছেও আবেদন জানাবেন আমানতকারীরা।" এর আগে দুর্গাপুর, ময়নাগুড়ির সভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, এইসব চিটফান্ড কাণ্ডে দোষীদের ছাড় দেওয়া হবে না। কাঁথির সভাতে এসেও একই সুরে আক্রমণ শানিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বলেছিলেন, দরকার পড়লে দোষীদের বমি করিয়ে সাধারণ মানুষের টাকা ফেরত দেবেন তাঁরা। এ দিন সেই বার্তাই দিলেন কৈলাস। এর আগে সারদা চিটফান্ড মামলায় সিবিআই আধিকারিকরা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ি গেলে রাজ্যের গণতন্ত্র হত্যার হত্যার অভিযোগ তুলে মেট্রো চ্যানেলে ধর্ণায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ময়নাগুড়ির সভায় দাঁড়িয়ে মোদী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের জন্য ধর্ণা করছেন, যাঁরা সাধারণ মানুষের টাকা লুঠ করেছেন। কিন্তু এভাবে ধর্ণা দিয়েও দোষীদের বাঁচানো যাবে না বলেই চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

https://thewall.in/news-amit-shah-said-state-agencies-submitted-fake-reports-regarding-rathyatra-in-pune-rally/

```