Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ষষ্ঠীর সকালে ভয়াবহ বাইক দুর্ঘটনা বিজন সেতুতে, গুরুতর জখম ২

দ্য ওয়াল ব্যুরো: পুজো শুরুর দিন ষষ্ঠীর সাতসকালে পথ দুর্ঘটনা শহর কলকাতায়। বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ২ জন। ভর্তি রয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। জানা গিয়েছে, এই দুর্ঘটনাটি ঘটেছে বিজন সেতুর উপর। প্রত্যক্ষদর্শীরা

ষষ্ঠীর সকালে ভয়াবহ বাইক দুর্ঘটনা বিজন সেতুতে, গুরুতর জখম ২

শেষ আপডেট: 22 October 2020 06:03

দ্য ওয়াল ব্যুরো: পুজো শুরুর দিন ষষ্ঠীর সাতসকালে পথ দুর্ঘটনা শহর কলকাতায়। বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ২ জন। ভর্তি রয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। জানা গিয়েছে, এই দুর্ঘটনাটি ঘটেছে বিজন সেতুর উপর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকাল ৬টা নাগাদ বিজন সেতুতে এই দুর্ঘটনাটি ঘটেছে। বেপরোয়া গতিতে কসবা থেকে গড়িয়ার দিকে যাচ্ছিল একটি বাইক। তাতে সওয়ার ছিলেন ২ যুবক। আচমকাই বিজন সেতুর উপর বাইকটি স্কিড করে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তা একটু পিছল। আর বাইকের গতি অস্বাভাবিক বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি স্কিড করে। দুই যুবকই কিছুটা দূরে ছিটকে যান। জানা গিয়েছে, ডিভাইডারে ধাক্কা লেগে বাইকটি স্কিড করে। দুই বাইক আরোহীর মধ্যে একজনের মাথা ডিভাইডারে লেগে থেঁতলে গিয়েছে বলে শোনা গিয়েছে। গুরুতর চোট পেয়েছেন আর একজন যুবকও। দুর্ঘটনার খবর স্থানীয়রাই জানান পুলিশকে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্থানীয়দের সাহায্যে দুই যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। পুলিশের অনুমান, সম্ভবত মদ্যপ ছিলেন দুই যুবক। মদের নেশা, পিছল রাস্তা আর বাইকের অস্বাভাবিক দ্রুত গতি, সবের জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে স্কিড করে বাইকটি। ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। সূত্রের খবর, আহত ২ যুবকের অবস্থাই আশঙ্কাজনক। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি বাজয়াপ্ত করেছে তারা। আহত দুই যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের বাড়ির লোকের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। এছাড়াও খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ। তদন্তের স্বার্থে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

```