Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাগরির আগুন নিয়ন্ত্রণে, রাধা বাগরি সহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  

দ্য ওয়াল ব্যুরো:  সাড়ে তিন দিন কেটে গেছে। এখনও বাগরি মার্কেট সংলগ্ন অঞ্চল ঢেকে রয়েছে কালো ধোঁয়ায়। এর মধ্যেই বাগরি মার্কেটের মালিক রাধা বাগরি সহ মোট তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যাঙ্কশাল আদালত। মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যব

বাগরির আগুন নিয়ন্ত্রণে, রাধা বাগরি সহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  

শেষ আপডেট: 19 September 2018 12:00

দ্য ওয়াল ব্যুরো:  সাড়ে তিন দিন কেটে গেছে। এখনও বাগরি মার্কেট সংলগ্ন অঞ্চল ঢেকে রয়েছে কালো ধোঁয়ায়। এর মধ্যেই বাগরি মার্কেটের মালিক রাধা বাগরি সহ মোট তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যাঙ্কশাল আদালত। মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক ছিল না। মূলত এই অভিযোগেই মঙ্গলবার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে এফআইআর দায়ের করা হয় রাধা বাগরিদের বিরুদ্ধে। অগ্নিকাণ্ডের পর থেকে বেপাত্তা তারা। ওই এফআইআর-এর ভিত্তিতেই ওয়ারেন্ট জারি করল ব্যাঙ্কশাল কোর্ট। ডিসি সেন্ট্রাল এবং দমকলের ডেপুটি ডিরেক্টর ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে। মঙ্গলবার রাতের পর আর নতুন করে আগুন জ্বলতে দেখা যায়নি বাগরি মার্কেটে। যদিও দমকল আধিকারিকরা জানিয়েছেন, বুধবার সারা দিন এবং বৃহস্পতিবার হাফ বেলা মার্কেটের সমস্ত দোকানের শাটার কেটে দেখা হবে কোথাও কোনও পকেটে ধিকি ধিকি আগুন জ্বলছে কি না। তাঁদের কথায়, নতুন করে আগুন ছড়ানোর সম্ভাবনা নেই। কিন্তু কোথাও আগুন চাপা পড়ে থাকলে তা থেকে শিখা দেখা যেতে পারে। আরও বেশ কয়েক ঘণ্টা ধোঁয়া বেরোবে বলেও জানিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রীগোষ্ঠী বাগরি নিয়ে জরুরি বৈঠক করেছে নবান্নে। মার্কেটের কাঠামো আদৌ রাখা হবে নাকি একেবারে ভেঙে ফেলে নতুন করে আবার তৈরি হবে তা ঠিক করতে বিল্ডিং বিশেষজ্ঞদের পরামর্শ নেবে সরকার। বুধবার বিকেলে দমকলের দুই ডিভিশনাল অফিসার অসুস্থ হয়ে পড়েন। দমকলের  আধিকারিকরা জানিয়েছেন, ধোঁয়ার কারণেই শ্বাস কষ্ট শুরু হয় দুই ডিভিশনাল অফিসার দীপক কুমার ঘোষ এবং তারকনাথ দাসের। সিভিল ডিফেন্সের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে তাঁদের অক্সিজেনও দিতে হয়। আপাতত এই দুই দমকল আধিকারিকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।  

```