Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাড়ি নিয়ে বাইকে ধাক্কা মদ্যপ ডাক্তারের , পুলিশকে বললেন 'দেখে নেব' 

দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত ভিআইপি রোড। গিজ গিজ করছে গাড়ি। কিন্তু একটি প্রাইভেট গাড়ির চালক যেন ভিআইপি রোডকে ভেবে নিয়েছিলেন আকাশ আর তাঁর চার চাকা গাড়িকে মনে করেছিলেন উড়োজাহাজ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝড়ের গতিতে চালাতে গিয়ে বাগুইআটির কাছে ধাক

গাড়ি নিয়ে বাইকে ধাক্কা মদ্যপ ডাক্তারের , পুলিশকে বললেন 'দেখে নেব' 

শেষ আপডেট: 28 August 2018 03:46

দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত ভিআইপি রোড। গিজ গিজ করছে গাড়ি। কিন্তু একটি প্রাইভেট গাড়ির চালক যেন ভিআইপি রোডকে ভেবে নিয়েছিলেন আকাশ আর তাঁর চার চাকা গাড়িকে মনে করেছিলেন উড়োজাহাজ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝড়ের গতিতে চালাতে গিয়ে বাগুইআটির কাছে ধাক্কা মারেন একটি মোটরসাইকেলে। ছিটকে পড়েন আরোহী। এরপরই হই হই পড়ে যায় এলাকায়। অভিযোগ, পালানোর চেষ্টা করেন ওই গাড়ির চালক। কিন্তু তা আর হয়নি। ঘটনাটি ঘটেছে সোমবার।
পুলিশ এসে আটকে দেয় ওই গাড়িটিকে। তখনই সিট থেকে নেমে আসেন চালক। পুলিশকে বলেন তিনি একজন চিকিৎসক। গাড়ি সাইড করতে বললেই শুরু হয় হুমকি। জানান, তাঁর প্রচুর ক্ষমতা। তিনি সব অফিসারকে দেখে নেবেন। পুলিশ জানিয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই ব্যক্তি। লাইফ সেভ করা যাঁর কর্তব্য তাঁর ড্রাইভই সেফ নয়। পুলিশ গ্রেফতার করেছে ওই চিকিৎসককে।
আহত মোটরসাইকেল আরোহীর আঘাত লেগেছে কাঁধে। তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

```