Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

চারিদিকে পুলিশ, তালা ভেঙে তাণ্ডব চালালো চোর

দ্য ওয়াল ব্যুরো: একেই বোধহয় বলে দুঃসাহস! চারিদিকে পুলিশের ঘর। এর মধ্যেই চোর এল। এক পুলিশকর্মীর ঘরের তালা ভেঙে সব নিয়ে কেটেও পড়ল। টের পেল না কেউ। শনিবার রাতে এমনই ঘটনা ঘটেছে খোদ কলকাতায়। মানিকতলা থানার অন্তর্গত বাগমারি পুলিশ আবাসনে এক পুলি

চারিদিকে পুলিশ, তালা ভেঙে তাণ্ডব চালালো চোর

শেষ আপডেট: 26 August 2018 03:58

দ্য ওয়াল ব্যুরো: একেই বোধহয় বলে দুঃসাহস! চারিদিকে পুলিশের ঘর। এর মধ্যেই চোর এল। এক পুলিশকর্মীর ঘরের তালা ভেঙে সব নিয়ে কেটেও পড়ল। টের পেল না কেউ। শনিবার রাতে এমনই ঘটনা ঘটেছে খোদ কলকাতায়। মানিকতলা থানার অন্তর্গত বাগমারি পুলিশ আবাসনে এক পুলিশকর্মীর ফ্ল্যাট থেকে চুরি হয়েছে নানান সামগ্রী। গোটা ঘটনার তদন্তে নেমেছে মানিকতলা থানার পুলিশ। এই পুলিশ আবাসনের তিনটি টাওয়ারে থাকেন পুলিশকর্মী এবং তাঁদের পরিবার। একটি টাওয়ারের তিন তলায় থাকেন এএসআই অদিতি চৌধুরী। সন্ধে বেলা তিনি বাড়িতে ছিলেন না। ডিউটি থেকে ফিরে দেখেন ঘরের তালা ভাঙা। গোটা ঘর লণ্ডভণ্ড। খবর দেওয়া হয় মানিকতলা থানায়। এমনিতে শহর কলকাতার আবাসনে চুরির ঘটনা নতুন কিছু নয়। কিন্তু এ বার একেবারে খোদ পুলিশ আবাসনে। ফলে প্রশ্ন উঠছে নিরাপত্তা রক্ষার দায়িত্ব যাঁদের কাঁধে তাঁদের আবাসনের নিরাপত্তা নিয়েই। মানিকতলা থানার পুলিশ জানিয়েছে গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আবাসনের গেটে নিরাপত্তারক্ষীরা থাকেন। সেসব টপকে কীভাবে আবাসনের তিন তলায় চোর উঠল সেই বিষয়টিই খতিয়ে দেখছে পুলিশ। দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।  

```